চলতি বছর লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) পরিবার থেকে সোমবারেই এই ঘোষণাটি করা হয়েছে! আগামী ২৪ এপ্রিল লেজেন্ড্রারি গায়িকা লতা মঙ্গেশকরের বাবা মাস্টার দীনানাথ মঙ্গেশকরের (Deenanath Mangeshkar) ৮০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও লতা মঙ্গেশকরের পরিবার এবং মাস্টার দীননাথ মঙ্গেশকরের স্মৃতি চ্যারিটেবল ট্রাস্ট থেকে জানানো হয়েছে যে, এই বছর থেকে লতা মঙ্গেশকরেরও সম্মান ও স্মরণে এই পুরস্কারটি চালু করা হবে!

তাই এবার থেকে এই পুরস্কারের নাম হিসেবে ঘোষণা করা হয়েছে, ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’! গত ৬ ফেব্রুয়ারী মাল্টিঅর্গ্যান ফেইলিওর হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর! কিংবদন্তি গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুম্বাইয়ে এসেছিলেন, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে। এছাড়া লতা মঙ্গেশকরকে, প্রধানমন্ত্রী বড় বোন হিসাবে শ্রদ্ধা করতেন।

লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রতি বছর শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেওয়া হবে, যিনি গোটা জাতির এবং সমাজের জন্য তাঁর একনিষ্ঠ অবদান রাখবেন। তাই এইবার এই পুরস্কারটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে! আর এই ঘোষণাটি করতে পেরে আনন্দিত হয়েছেন লতাজীর পরিবার!

তবে মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারটি দেওয়া হয়, মুলত সঙ্গীত, নাটক, শিল্প, চিকিৎসা এবং সামাজিক ক্ষেত্রের কিংবদন্তিদের। চলতি বছর শিল্পক্ষেত্রে দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি পাবেন, প্রবীণ অভিনেত্রী আশা পারেখ (Asha Parekh) এবং জ্যাকি শ্রফ (Jackie Shroff)। এছাড়া, ভারতীয় সঙ্গীতের জন্য মাস্টার দীনানাথ পুরস্কারটি পাবেন রাহুল দেশপান্ডে।আর এই অনুষ্ঠানটি প্রখ্যাত গায়ক রূপকুমার রাঠোড দ্বারা পরিচালিত একটি সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হবে!

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০