এই মুহূর্তে

জেল থেকে ছাড়া পেলেন অস্কারজয়ী ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি

নিজস্ব প্রতিনিধি, তেহরান: আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে মুক্তি দিল ইরান সরকার। ১৮ দিন বাদে বুধবার তাঁকে জেল থেকে ছাড়া হয়েছে। জেলের গেট থেকে বেরিয়ে আসার পরে অস্কারজয়ী অভিনেত্রীকে নিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন তাঁর অনুরাগীরা। এদিন অবশ্য হিজাব ছাড়াই দেখা গিয়েছে ৩৮ বছর বয়সী অভিনেত্রীকে।  

হিজাব না পরার অপরাধে গ্রেফতার কুর্দিস তরুণী মাহশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পরেই গোটা ইরান জুড়ে হিজাব বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। সাধারণ মানুষের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশটির অনেক সেলেব সরাসরি ওই আন্দোলনকে সমর্থন জানান। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ২০১৬ সালের অস্কারবিজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। নিজের ইনস্টাগ্রামে হিজাব বিরোধী আন্দোলন দমানো নিয়ে আয়াতুলা আলি খামেইনির সরকারের দমনপীড়নের বিরুদ্ধে তিনটি পোস্ট করেছিলেন ৩৮ বছর বয়সী অভিনেত্রী। ওই পোস্টে হিজাব বিরোধী আন্দোলনকারী মোহেসিন শিকারির ফাঁসির বিরুদ্ধে সরব না হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় ও সংগঠনের সমালোচনা করেছিলেন।

হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন জানানোয় গত ১৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় অস্কারজয়ী অভিনেত্রীকে। এমনকী তাঁর ইনস্টাগ্রামও নিস্ক্রিয় করা হয়। তারানেহ আলিদুস্তির গ্রেফতারের প্রতিবাদে সরব হন বিশ্বের বিভিন্ন দেশের পরিচালক-অভিনেতারা। আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে শেষ পর্যন্ত বুধবার ১৮ দিন বাদে জেল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইরানের মানবাধিকার সংগঠন ‘হিউমান রাইটস অ্যাক্টিভিস্টস’ এর দাবি, হিজাব বিরোধী বিক্ষোভে এখনও পর্যন্ত ৫১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ১৯ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ