ফের লোকসভা নির্বাচনে লড়ার জল্পনা, রেগে লাল মনোজ বাজপেয়ী

একটি সংবাদ প্রতিবেদনের বিরোধিতা করে অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, 'কেউ কী জানিয়েছিল আপনাকে যে আমি রাজনীতিতে যোগ দিচ্ছি, নাকি আপনি গতকাল ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন?'

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে বলিউডের একাধিক তারকাদের নামে। কিন্তু আদতে তাঁরা নিজেরাই জানেন না যে, সত্যিই কবে রাজনৈতিক মহল নিয়ে তাঁরা নাক গলিয়েছিলেন! কেনই বা হঠাৎ তাঁদের অমতে এমন গুজব ছড়ানো হচ্ছে, বিষয়টি নিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় এসে নিজেরাই ক্ষোভ প্রকাশ করেন তারকারা। যেমনটা হয়েছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীর ক্ষেত্রে। এমনকী মাস কয়েক আগে মাধুরী দীক্ষিতকে নিয়েও একই গুজব উঠেছিল যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দেবেন মনোজ বাজপেয়ী এবং মাধুরী দীক্ষিত।

কিন্তু বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন মনোজ বাজপেয়ী এবং মাধুরী দীক্ষিত। রাজনীতিতে কোনও আগ্রহ নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাধুরী। অন্যদিকে লোকসভা নির্বাচনে বিহারের পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাজনৈতিক কেরিয়ার শুরু করবেন মনোজ বাজপেয়ী, সেটাও গুজব উঠেছিল। কিন্তু বিষয়টি নিয়ে এর আগেও নিজের মতামত পেশ করেছিলেন মনোজ বাজপেয়ী। জানিয়েছিলেন, কেন তাঁর নামে প্রতিবার নির্বাচনের আগে একই গুজব ওঠে তা তিনি জানেন না, কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে কখনই নেই তাঁর, বরং অভিনয়েই তিনি আরও উন্নতি করতে চান। সম্প্রতি একটি প্রতিবেদনে আবারও গুজব উঠেছে যে, আর অভিনয় নয়, এবার রাজনীতিতে মনোজ বাজপেয়ী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমেই রাজনীতিতে ডেবিউ হবে তাঁর।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁর রাজনীতিতে যোগদানের প্রসঙ্গে একটি সংবাদ প্রতিবেদনের বিরোধিতা করে অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘কেউ কী জানিয়েছিল আপনাকে যে আমি রাজনীতিতে যোগ দিচ্ছি, নাকি আপনি গতকাল ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন?’ এর আগে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অভিনেতা একটি সংবাদ সাক্ষাৎকারে জানান, ‘রাজনীতিতে যোগদানের কোনও প্রশ্নই ওঠে না। ২০২০ সালে রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে বিহারের উপ-প্রধানমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে সাক্ষাতের কারণে আমার নামে রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু আমি ২০০% নিশ্চিত যে, আমি কখনই রাজনীতিতে যোগ দেব না।’ অভিনেতার বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেলওয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে সেখানকার লোকসভা আসনটি ভারতীয় জনতা পার্টির সঞ্জয় জয়সওয়ালের দখলে। ২০০৯ সাল থেকে তিনি জয়ী হয়ে আসছেন, তাই মনোজ বাজপেয়ীর রাজনীতিতে যোগদানের গুঞ্জনটি উঠেছিল।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের