সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে নতুন ছবি ‘জালবন্দী’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনটা যে এক অনিশ্চয়তার ঘেরাটোপে থাকে তা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এসবের মধ্যেই ছাতার মত মাথার ওপরে থাকেন বাবা।  কিন্তু সেই ছাতাই যদি একটা সময় পর সরে যায়? তাহলে যে সমস্যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ তথা ছেলে মেয়েরা বোঝে তা ভাষায় প্রকাশ করার নয়। তাকে এক সংগ্রাম বলা যায়। এরকমভাবেই পাল্টে যায় অনীশের জীবন। অসময়ে বাবার মৃত্যু তার সম্পূর্ণ পৃথিবীটাই পাল্টে দেয়। এক প্রাইভেট ইন্সিওরেন্স কোম্পানির চাকরি নেয় সে। দশটা পাঁচটার ডিউটি তার জীবনের মূল্যবান সময় কেড়ে নিয়েছিল। টার্গেট ফুলফিল করতে গিয়ে বিসর্জন দিয়েছিল জীবনের সবটুকু শখ। চাকরি বাঁচাতে গিয়ে সে পরিস্থিতির জালে বারবার আটকে পড়ে। অস্তিত্ব রক্ষার লড়াই তার জীবন হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর। সংসারের সেই দায়ভার, দায়িত্বের জাল ছিঁড়ে সে কখনই বেরতে পারেনা।

কী হয় এরপর ছেলেটির? নিজের স্বপ্নকে কি কখনও বাস্তবায়িত করতে পারবে সে? নাকি তা থেকে যাবে অধরাই?  রুদ্ধশ্বাস, ভিন্ন স্বাদের রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের নানান পাটিগণিতে ভরপুর সমরেশ মজুমদারের রহস্য উপন্যাস জালবন্দী অবলম্বনে পীযুষ সাহার নতুন ছবি ‘জালবন্দী’। যেখানে এক জীবনবীমা কোম্পানির কর্মচারীর সাধারণ জীবনের নেপথ্যে এক অসাধারণ জীবন যুদ্ধের কাহিনী দর্শক দেখতে পাবেন। এ ছবিতে দর্শক পাবেন নতুন এক মুখ। নবাগত প্রিন্স প্রাচুর্য। এছাড়াও রয়েছেন পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, খরাজ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, পুস্পিতা মুখোপাধ্যায় ও রণজয় বিষ্ণু প্রমুখ।

প্রসঙ্গত, এ ছবিতে নবাগত প্রিন্স হলেন পরিচালক পুত্র। যার সঙ্গে এছবিতে দর্শকের সঙ্গে পরিচয় করাতে চলেছেন পরিচালক। পীযূষ সাহা এর আগে কেল্লাফতে, বেপরোয়া, তুলকালাম, ইত্যাদি ছবি পরিচালনা করেছেন। এবার তাঁর পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি।  যা ভিন্ন ধারার ও সাহিত্যের পাতা থেকে নেওয়া গল্প।

 

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের