ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে বা মেয়ে কেউ নয়, নিজের কোটি টাকার সম্পত্তি বিশেষ একজনের নামে লিখে দিলেন নব্বই দশকের রোমান্টিক-অ্যাকশন হিরো জ্যাকি শ্রফ। কে তিনি? বর্তমানে অভিনয় তেমন না করলেও মাঝে মধ্যেই নানা কারণে খবরের শিরোনামে আসেন অভিনেতা। বিশেষ করে, গাছ অন্ত প্রাণ তিনি, সেটা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটলেই বোঝা যায়। বলিউড ইভেন্টেগুলিতেও ‘ভিদু’-জিকে গাছ হাতে দেখা যায়। তবে এবার তিনি একটি অবাক কাণ্ড ঘটালেন।

আজ, বুধবার (২ সেপ্টেম্বর) তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের শেষ ইচ্ছেপত্রের একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে হতবাক হয়ে গিয়েছেন অভিনেতার ভক্তরা। যদিও ঘাবড়ানোর কিছু নেই, ছবিটি পুরোটা দেখলেই হেসে কুপোকাত হবেন আপনিও। ছবিটি মুলত একটি সম্পত্তির উইলনামা। এই উইলে ৬৯ বছর বয়সী অভিনেতা কাকে তাঁর সম্পত্তির উত্তরাধিকারি হিসেবে মনোনীত করবেন, তা প্রকাশ করেছেন। কী ভাবছেন তো, নিশ্চয়ই তিনি তাঁর ছেলে তথা অভিনেতা টাইগার শ্রফ অথবা মেয়ে কৃষ্ণা শ্রফকে সম্পত্তি লিখে দিয়েছেন? না একেবারেই নয়, বরং তিনি তাঁর সম্পত্তির সিংহভাগ সম্পত্তি এমন একজনকে লিখে দিয়েছেন, যাকে তিনি হৃদয়ের খুব কাছের মনে করেন। জ্যাকি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, ‘শেষ ইচ্ছাপত্র।’ পাশাপাশি নিজেকে জ্যাকি শ্রফ এবং মহারাষ্ট্রের মুম্বইয়ের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

আসলে অভিনেতা তাঁর খামারবাড়ি দেখাশোনার দায়িত্ব পরিবারের কোনও সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুকে দেওয়ার পরিবর্তে তাঁর প্রিয় স্পাইডার প্ল্যান্টকে দিয়েছেন। উইলের ‘যত্ন ও অভিভাবকত্ব’ অংশে বলেছেন যে, তাঁর খামারবাড়িটি তার প্রিয় স্পাইডার প্ল্যান্টের তত্ত্বাবধানে থাকবে। উইলের পরবর্তী অংশে জ্যাকি তাঁর আর্থিক বিষয়েও আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, তাঁর ফার্মহাউসের কম্পোস্টিং বিভাগ এবং বাগান করার সরঞ্জামের জন্য ৯৯ লক্ষ টাকা আলাদা করে রাখা রয়েছে। যাতে তাঁর মৃত্যুর পরেও গাছগুলি অযত্নে না থাকে। এছাড়াও তিনি তাঁর সমস্ত গাছপালা, টব এবং মালিদের জন্য আজীবন বাজেট বরাদ্দ করবেন বলেও জানিয়েছেন। উইলটিতে জ্যাকি শ্রফের স্বাক্ষরও রয়েছে। 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস