কীসের ভয়ে সুকেশের বিরুদ্ধে করা অভিযোগ রাতারাতি তুলে নিলেন জ্যাকলিন?

সম্প্রতি অভিনেত্রী দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে তাঁকে ক্রমাগত হয়রানি ও হুমকি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় প্রায় ৩ বছর ধরে ফেঁসে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর দোষ, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সময় তিনি তাঁর থেকে একাধিক দামি উপহার নিয়েছিলেন। সেই সবটাই সুকেশের জালিয়াতির টাকায় কেনা। যদিও সুকেশ চন্দ্রশেখরের বিষয়ে তেমন কিছু জানতেন না বলেই বরাবরই দাবি নায়িকার। কিন্তু আদালত তা শুনতে নারাজ। বছর কয়েক ধরেই এই মামলায় অভিযুক্ত হয়ে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি এই মামলায় নিষ্পত্তি টানার জন্যে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন। বিষয়টি বিচারপতি মনোজ কুমার ওহরির সামনে তালিকাভুক্ত করা হয়েছিল এবং ফার্নান্ডেজের আইনজীবী ED-এর হলফনামার জবাবের উত্তর দেওয়ার জন্যে সময় চেয়েছিল। হাইকোর্ট বিষয়টি ১৫ এপ্রিল পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেছে। এদিকে ইডি জ্যাকলিনের অভিযোগ মানতে নারাজ।

ইডি দাবি করেছে যে, ফার্নান্ডেজ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে সত্য প্রকাশ করেননি এবং প্রমাণের মুখোমুখি না হওয়া পর্যন্ত সর্বদা তথ্য গোপন করেছেন। ইডি বলেছে, “তিনি এখনও সত্যকে ধরে রেখেছেন। চন্দ্রশেখর গ্রেপ্তার হওয়ার পরে জ্যাকলিন তাঁর মোবাইল ফোন থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিল, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। তিনি সুকেশের অপরাধের আয় ব্যবহার করত। এটা প্রমাণিত যে ফার্নান্দেজ জেনেশুনে অভিযুক্ত চন্দ্রশেখরের অপরাধের অর্থ দখল ও ব্যবহারে জড়িত ছিল।” অন্যদিকে অভিনেত্রীর দাবি ছিল যে, সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা মিথ্যে, তাঁর খ্যাতি নষ্ট করার জন্যে তাঁকে ফাঁসানো হয়েছে। কিন্তু তদন্তে প্রমাণ যে, চন্দ্রশেখরের অপরাধমূলক কুকাণ্ডের কথা প্রথম থেকেই জানতেন অভিনেত্রী।

তিনি জেনেশুনেই চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।” সম্প্রতি অভিনেত্রী দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে তাঁকে ক্রমাগত হয়রানি ও হুমকি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন। তবে সাম্প্রতিক প্রতিবেদনগুলি বলছে যে, অভিনেত্রী দিল্লির একটি আদালত থেকে তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অতিরিক্ত দায়রা জজ চন্দর জিত সিংয়ের আদেশে বলেছে, “প্রধান আবেদনটি প্রত্যাহার হিসাবে নিষ্পত্তি করা হয়েছে। সুতরাং, আবেদনের মধ্যে কিছুই টিকে থাকে না এবং সেই অনুযায়ী নিষ্পত্তি করা হয়।”

পূর্বের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সুকেশ চন্দ্রশেখর মিডিয়াকে চিঠি লিখে অভিনেত্রীর খ্যাতিকে নষ্ট করেছেন। যা তাঁর বিনয়কে ক্ষুন্ন করে এমন কিছু অযৌক্তিক বিবৃতি দেওয়া হয়েছে। জ্যাকুলিন ফার্নান্দেজ সম্প্রতি পুলিশ প্রধান সঞ্জয় অরোরাকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন যে, সাক্ষী সুরক্ষায় পদ্ধতিগত ব্যর্থতার বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন। জ্যাকলিনকে পরবর্তীতে দেখা যাবে, ওয়েলকাম টু দ্য জঙ্গলে। যেখানে আরও অভিনয় করছেন, অক্ষয় কুমার , সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, জনি লিভার, পরেশ রাওয়াল, লারা দত্ত, রাজপাল যাদব, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর এবং দিশা পাটানি।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির