কনম্যান সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ ইডি-র

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর (conman Sukesh Chandrashekhar) কে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির জন্যে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারের পরেই পুলিশি জেরার মুখে পড়েন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। কারন সুকেশের সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠ অবস্থার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, সুকেশ একাধিক দামী উপহার দিয়েছিলেন অভিনেত্রীকে। এছাড়া জ্যাকলিন বাদে নোরার নামটাও সুকেশের মামলায় উঠে এসেছিল। এমনকী তাঁকে এখনও ক্লিনচিট দেওয়া হয় নি। আদালতের অনুমতি ছাড়া সে বিদেশে যেতে পারবে না।

তবে কিছুদিন আগেই আদালতের অনুমতি নিয়েই বিদেশের মাটিতে আইফা অ্যাওয়ার্ডে সামিল হয়েছিলেন জ্যাকলিন। ফিরে এসেই এদিন জ্যাকলিনের তলব পড়ল অভিনেত্রীর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। আজ অর্থাৎ সোমবার বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সদর দপ্তরে পৌঁছেছেন। ইতিমধ্যেই কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এমনকী জ্যাকলিন এবং নোরা ফাতেহির বক্তব্য ইতিমধ্যেই মামলায় সাক্ষী হিসেবে রেকর্ড করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে অতিরিক্ত বিচারপতি প্রবীণ সিংয়ের আদালতে এই বিষয়ে প্রথম চার্জশিট দাখিল করেছিলেন ইডি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে, ইডি পিঙ্কি ইরানি নামক চন্দ্রশেখরের একজন কথিত সহযোগীর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেছিল। পিঙ্কি ইরানিই জ্যাকলিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ইডির।এছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, পিঙ্কি ইরানি (Pinky Irani ) জ্যাকলিনের জন্য দামী উপহার বেছে নিতেন এবং পরে চন্দ্রশেখর সেই উপহারের অর্থ প্রদানের পর তাঁর বাড়িতে উপহার পৌঁছে দিতেন।চন্দ্রশেখর বিভিন্ন মডেল এবং বলিউড সেলিব্রিটিদের জন্য প্রায় ২০ কোটি টাকা খরচ করেছিলেন। যদিও অনেকেই এই উপহারের কথা অস্বীকার করেছিলেন।

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাহ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, নিহত ৬

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘তদন্ত চলাকালীন কীভাবে তথ্য ফাঁস?’ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ