Sukesh Chandrashekhar’s Controversy: বিদেশে যাওয়ার আবেদনপত্র প্রত্যাহার করলেন জ্যাকলিন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এখন প্রায় সংবাদের শিরোনাম হচ্ছেন। কারণ ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে পড়েছেন নায়িকার ঘনিষ্ঠ কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। সেই বিতর্কে এখনও জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সুকেশের গ্রেফতারের পর থেকেই একাধিকবার ইডির অফিসে হাজিরা দিয়েছেন জ্যাকলিন।

তবে এখনও সেই মামলায় ক্লিনচিট মেলেনি। তাই ভারতের বাইরে পা রাখার অনুমতি নেই জ্যাকলিনের। কয়েকদিন আগেই ১৫ দিনের জন্যে দেশ ছাড়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। কারণ আইফা অ্যাওয়ার্ডের জন্যে তাঁকে আবু ঢাবি যেতে হবে, সেই কারণেই দেশের বাইরে পা রাখার আবেদন করেছিলেন অভিনেত্রী। আদালত অভিনেত্রীর এই আবেদনে সাড়া না দেওয়ায়, অভিনেত্রী নিজেই আবেদন আদালত থেকে প্রত্যাহার করে নিলেন। এছাড়াও নায়িকার নেপাল এবং ফ্রান্স যাওয়ার অনুমতি চেয়েছিলেন, তাতেও আদালত অনুমতি দেয়নি।

জানা গিয়েছে, জ্যাকলিন ইডিকে তাঁর শ্রীলঙ্কার পাসপোর্ট ফেরত দিতে বলেছিলেন, কিন্তু কর্মকর্তারা অস্বীকার করে বলেছিলেন যে, যদি তিনি এই পাসপোর্ট পেয়ে যান তাহলে তিনি আর ভারতে ফিরে আসতে পারবেন না। এই বিতর্ক প্রসঙ্গে, নায়িকা একটি ইনস্টাগ্রামে বিবৃতি প্রকাশ করে লিখেছিলেন, “এই দেশ এবং এর জনগণ আমাকে সর্বদা অভূতপূর্ব ভালবাসা এবং সম্মান দিয়েছে। আমি বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, আমার এমন কোনও প্রকৃতির ছবি প্রচার করবেন না আমার গোপনীয়তা এবং ব্যক্তিগত স্থানকে হস্তক্ষেপ করবে। আশা করছি আমি খুব শীঘ্রই ন্যায়বিচার পাব।”

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১