চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্যাকলিনের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানি ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল

নিজস্ব প্রতিনিধি: গতকাল দিল্লি হাইকোর্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের গতকালই ছিল রায়দান। কিন্তু বিচারক শুনানির তারিখ শুক্রবার দিয়েছিলেন। কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি টাকা মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলায় গতবছর থেকেই নাম অভিনেত্রী জড়িয়েছে জ্যাকলিনের।

সুকেশের কাছ থেকে দামী দামী উপহার কোন সম্পর্কের জেরে গ্রহণ করেছিলেন জ্যাকলিন সেটাতে উঠেছে একাধিক প্রশ্ন। যদিও অভিনেত্রী সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন। একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। তবে গতকাল জ্যাকলিনকে কেন এখনও গ্রেফতার করা হয় নি, তা নিয়ে ইডির কাছে প্রশ্ন তুলেছেন দিল্লি পাতিওয়ালা হাউস কোর্ট। এলওসি জারি করেও কেন অভিনেত্রীকে গ্রেফতার করা হয় নি সেটাও জানিতে চেয়েছিল আদালত।

অবশেষে বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আদেশ সংরক্ষণ করে আজ এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। আদালত আগামী ১৫ নভেম্বর পর্যন্ত শুনানির তারিখ পিছিয়েছে। আজ মামলার শেষে অভিনেত্রীর আইনজীবী ইটাইমসকে বলেছেন, “তিনি সর্বদা তদন্ত সংস্থাগুলিকে সহযোগিতা করেছেন এবং আজ অবধি জারি করা সমস্ত সমনগুলিতে উপস্থিত ছিলেন। তিনি তার সামর্থ্য অনুযায়ী সমস্ত তথ্য ইডি-র কাছে হস্তান্তর করেছেন। তিনি একটি বৃহত্তর অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার। যুক্তির খাতিরে পুরো প্রসিকিউশন কেসটিকে সত্য বলে ধরে নিলেও, মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা কার্যকর অন্য কোনো আইনের পরিকল্পনার অধীনে জ্যাকলিনের বিরুদ্ধে কোনো মামলা করা হয় না। এটি একটি ম্যালাফাইড প্রসিকিউশনের মামলা এবং আমার ক্লায়েন্ট তাঁর মর্যাদা এবং স্বাধীনতা রক্ষার জন্য আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ