“দক্ষিণ মুম্বইয়ের মতো দুর্গন্ধময় জায়গায় বসবাস নর্দমার সমতুল্য”, উদ্বেগ প্রকাশ জুহি চাওলার

কেউ কী লক্ষ্য করেছেন, মুম্বইয়ের বাতাস দিয়ে দুর্গন্ধ বইছে! আগে খাদিসের (ওরলি এবং বান্দ্রার কাছে প্রায় স্থবির দূষিত জলাশয়, মিঠি নদীর) পাশ দিয়ে যাওয়ার সময় এরকম দুর্গন্ধ পাওয়া যেত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল কলকাতা বলুন বা মুম্বই যেখানেই তাকাই না কেন, রাস্তা-ঘাট ময়লা-আবর্জনায় একেবারে দুর্বিসহ। যার ফলে সেই শহরের বাসিন্দাদের পড়তে হয় নানা সমস্যায়। তবে শহরের দোষ দিয়েও লাভ নেই। কারণ মানুষই নোংরা-আবর্জনা ফেলে শহর-বাতাস দূষিত করছে প্রতিনিয়ত। কিন্তু শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করার জমিদারি যেমন মানুষের একটি গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে, তেমনি সরকারেরও উচিত প্রতিদিন শহরের দেখভাল করা। সম্প্রতি এই বিষয়েই গর্জে উঠলেন, বলিউডের প্রথম সারির নায়িকা জুহি চাওলা। দক্ষিণ মুম্বই জুড়ে দুর্গন্ধ ছেয়ে গিয়েছে। এই নিয়ে দক্ষিণ মুম্বাইয়ের অনেক বাসিন্দা কয়েকদিন ধরেই এলাকার দুর্গন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে জুহি চাওলাও একজন।

শনিবার টুইট করে তিনি জানিয়েছেন, দক্ষিণ মুম্বইয়ের মতো দুর্গন্ধের জায়গায় বসবাস নর্দমার সমতুল্য। জুহি আরও লিখেছেন, “কেউ কী লক্ষ্য করেছেন, মুম্বইয়ের বাতাস দিয়ে দুর্গন্ধ বইছে! আগে খাদিসের (ওরলি এবং বান্দ্রার কাছে প্রায় স্থবির দূষিত জলাশয়, মিঠি নদীর) পাশ দিয়ে যাওয়ার সময় এরকম দুর্গন্ধ পাওয়া যেত। কিন্তু এখন আর একটা জায়গায় সীমিত নেই, গোটা দক্ষিণ মুম্বই জুড়ে অদ্ভুত রাসায়নিক দূষিত বায়ু দিনরাত ঘোরাফেরা করছে, মনে হচ্ছে যেন, আমরা একটি নর্দমায় বাস করছি।” জুহির টুইটে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, “আমি ঠিক একই কথা ভাবছিলাম। আমি জানি না মানুষ এত খারাপ অবস্থায় কী ভাবে বসবাস করছেন।”

জুহি একজন প্রকৃতি প্রেমী। এমনকি জুন মাসে, তিনি দিল্লি হাইকোর্টে 5G প্রযুক্তির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেছিলেন, কর্তৃপক্ষকে এটি নিরাপদ বলে প্রত্যয়িত করার দাবি জানিয়েছিলেন। তিনি একটি ভিডিওতে বলেছেন, “আমরা শুধু জানতে চাই যে এটি শিশুদের, গর্ভবতী মহিলাদের জন্য, অনাগত শিশুদের জন্য, বৃদ্ধদের জন্য, তথ্য, উদ্ভিদ, প্রাণীর জন্য কি নিরাপদ?” জুহি সম্প্রতি ওয়েব শো, হুশ হুশ দিয়ে ওটিটি প্লাটফর্মে আত্মপ্রকাশ করেছেন। এতে আরও অভিনয় করেছিলেন, সোহা আলি খান, কৃতিকা কামরা, করিশমা তান্না এবং সাহানা গোস্বামী। এর আগে শর্মাজি নমকিনে দেখা গিয়েছিল জুহিকে। যেখানে প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন ঋষি কাপুর। পরেশ রাওয়াল ঋষির মৃত্যুর পর ছবিটি সম্পূর্ণ করেছেন। ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করেছেন জুহি। বর্তমানে তাঁদের দুটি সন্তান। তাঁর মেয়ে জাহ্নবী আইপিএল নিলামে তার দল কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছিলেন, সঙ্গী শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে।

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ