কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী জুহি চাওলার ছেলে অর্জুন মেহতা। ছেলের এই সাফল্যে গর্বিত মা জুহি চাওলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী জুহি চাওলার ছেলে অর্জুন মেহতা। ছেলের এই সাফল্যে গর্বিত মা জুহি চাওলা। এর আগে ২০২৩ সালে জুহির মেয়ে জাহ্নবি মেহতাও একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। ছেলের এই গুরুত্বপূর্ণ দিনে তাঁর সঙ্গেই ছিলেন অভিনেত্রী। সোমবার (২৫ মে) সকালে নিউইয়র্কে অনুষ্ঠিত অর্জুনের স্নাতক অনুষ্ঠান থেকে একাধিক ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন জুহি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘কলাম্বিয়া এবং ফাই বেটা কাপ্পা সোসাইটিতে দীক্ষিত। অনেক অনেক অভিনন্দন অর্জুন। চলো, এবার ছুটি।’

প্রসঙ্গত, ফাই বেটা কাপ্পা সোসাইটিতে দীক্ষিত হওয়ার অর্থ হল, একজন শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমিক সম্মাননা সমিতিগুলির একটিতে নির্বাচিত হওয়াকে বোঝায়। এই সদস্যপদটি সেইসব শিক্ষার্থীদের দেওয়া হয়, যারা বিশেষত কলা-বিজ্ঞান শাখায় অসাধারণ অ্যাকাডেমিক সাফল্য অর্জন করেন। এটিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি অসামান্য বুদ্ধিবৃত্তিক পারদর্শিতার স্বীকৃতি হিসেবেও গণ্য করা হয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Juhi Chawla Mehta (@iamjuhichawla)

অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলিতে তাঁর কোটিপতি শিল্পপতি স্বামী জয় মেহতা এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকে দেখা গিয়েছে। ছবিতে অর্জুনকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতীকী হালকা নীল রঙের গাউন, টুপি এবং টাই পরা অবস্থায় দেখা গিয়েছে। ভক্তরা অভিনেত্রীর এই পোস্টের মাধ্যমে তাঁর ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। তবে জুহি চাওলার সন্তানরা ভবিষ্যতে মায়ের পথ অনুসরন করে অভিনয়ে যাবেন নাকি বাবার পথ অনুসরণ করে ব্যবসায় নাম লেখাবেন তা জানা যায়নি। তবে জুহি চাওলা মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করেন। মা হিসেবে জুহির ছেলে-মেয়েদের উপর দায়িত্ববোধ মুগ্ধ করে ভক্তদের। জুহি চাওলা ১৯৯৫ সালে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, ২০০১ সালে জন্ম নিয়েছে কন্যা জাহ্নবী এবং ২০০৩ সালে জন্ম নিয়েছে পুত্র অর্জুন।

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা