দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বলিউডে ৩০ বছর পার কাজলের, ইনস্টাগ্রামে নস্টালজিক পোস্ট নায়িকার

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৩০ বছর কেটে গেল বলিউড সফর। অঞ্জলির বয়সও এখন ৫০ ছুঁই ছুঁই। স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর। তবুও আজ ঐতিহাসিক জুটি হিসেবে স্বীকৃতি পান রাহুল-অঞ্জলি। বলিউডে শাহরুখ-কাজলের জুটি এখনও হার মানায় নতুন নতুন বলিউড জুটিদেরও। হ্যাঁ, আজ বলিউডে ৩০ বছর সম্পন্ন করলেন অভিনেত্রী কাজল। আর তাঁর এই যাত্রাপথে ভক্তদের অভূতপূর্ব ভালবাসা, সমর্থন পেয়ে নায়িকা কৃতজ্ঞ, সেটাও জানিয়েছেন।

গৌরবময় দিবস উপলক্ষ্যে কাজল এদিন তাঁর ইনস্টাগ্রামে নিজের কয়েকটি মাইলস্টোন সৃষ্টিকারী সিনেমা থেকে শুরু করে তাঁর অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের স্থিরচিত্রের একটি ভিডিও বানিয়ে পোস্ট করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “কেউ গতকাল আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কী অনুভব করছি? সত্যিই এটিকে শব্দে তুলে ধরতে পারবনা। শুধু এটাই বলব যে সবাই আমাকে এত নিঃশর্তভাবে ভালবাসা দিয়েছে যে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ!”

কাজলের কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ সিনেমা

প্রবীণ অভিনেত্রী তনুজা এবং পরিচালক শমু মুখোপাধ্যায়ের বড় কন্যা কাজল, ১৯৯২ সালে আজকের দিনেই অর্থাৎ ৩১ জুলাই মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ড্রামা ফিল্ম “বেখুদি” দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তী তিন দশক ধরে তিনি একাধিক চলচ্চিত্র গোটা দেশবাসীকে উপহার দিয়েছে। যা সর্বকালের সেরা হিসেবেই গন্য হয়ে থাকবে। কাজল “ইয়ে দিল্লাগি” থেকে শুরু করে “দুশমন”, “পেয়ার কিয়া তো ডরনা কেয়া”, এবং “পেয়ার তো হোনা হি থা”, “ফানা” এবং “গুপ্ত” এর মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বলিউডকে।

শাহরুখ-কাজল জুটি

বিশেষ করে তিনি কেরিয়ারে বেশিরভাগ সিনেমাতেই জুটি বেঁধেছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। বলিউডের এভারগ্রিন জুটি হিসেবেও পরিচিত শাহরুখ-কাজল।

তাঁরা জুটি বেঁধে, “বাজিগর”, “করণ অর্জুন”, “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে”, “কুছ কুছ হোতা হ্যায়”, “কাভি খুশি কাভি গম…”, “মাই নেম ইজ খান”, “দিলওয়ালে” এর মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বলিউডকে।

অজয়-কাজল জুটি

এছাড়াও, কাজল তাঁর অভিনেতা-স্বামী অজয় ​​দেবগনের সঙ্গেও “পেয়ার তো হোনা হি থা”, “ইশক”, “রাজু চাচা”, “উ মি অর হাম” এবং “তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র” এর মতো একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন বলিউডকে।

অন্যান্য সিনেমা

এছাড়াও তিনি ধনুশ, অরবিন্দ স্বামী এবং প্রভুদেবার সঙ্গে তিনি “মিনসারা কানাভু” এবং “ভেলাইল্লা পাট্টাধারী 2” এর মতো তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কাজল বলেছিলেন যে, তিনি কেরিয়ারে এমন কিছু দুর্দান্ত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যে তার জন্যে তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করেন। খুব শীঘ্রই অভিনেত্রী ওটিটিতে ডেবিউ করতে চলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ