দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অন-স্ক্রিনে চুমু খাচ্ছে তানিশা, রাগে বোনের প্রথম ছবিই দেখেননি কাজল

নিজস্ব প্রতিনিধি: বোন করছে একের পর এক চুম্বন দৃশ্যে অভিনয়। যা দিদি হয়ে দেখতে ঘোর আপত্তি, তাই বোনের প্রথম ছবিই দেখলেন না কাজল। বলিউডের একজন বিশিষ্ট অভিনেত্রী কাজল, শাহরুখ খানের সঙ্গে কাজলের জুটি সবসময় সুপারহিট। এতগুলো বছর বলিউডে কাটিয়ে ফেললেও বলিউডে তাঁর ক্রেজ এখনও প্রথম দিনের মতই। ঝুলিতে একাধিক সুপারহিট ছবি, বেশিরভাগটাই শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে ছবিতে যেমন অনলাইনে চুম্বন দৃশ্যে অভিনয়ের বিষয়টির যেমন ক্রেজ রয়েছে, কিন্তু নব্বইয়ের দশকে অনলাইনে চুম্বন দৃশ্যের তেমন ক্রেজ ছিল না। কাজল নিজেও কোনও দিন চুম্বন দৃশ্যে অভিনয় করেননি।

তবে গতবছর রিলিজ হওয়া ‘দ্য ট্রায়াল’-এ তিনি প্রথম চুমুর দৃশ্যে অভিনয় করেন। তবে এটা সাম্প্রতিক ঘটনা। সে যাই হোক না কেন, সেই সময়ে চুম্বন দৃশ্যে বোনের অভিনয় কিছুতেই মেনে নিতে পারেননি কাজল, বোনের প্রথম ছবির থেকেই মুখ ফেরাতে হয় কাজলকে। কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় ২০০৫ সালে ‘নীল এন নিকি’ (NEAL N NIKKI)-ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তবে কাজলের মতো তিনি খুব একটা প্রতিষ্ঠিত হননি। সম্প্রতি বিষয়টি নিজেই জানালেন কাজলের বোন তানিশা।

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাৎকারে, তানিশা বলেন যে, ‘তাঁর দিদি কাজল এখনও ছবিটি দেখেননি। কারণ এতে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর অনেক চুম্বন দৃশ্য জিল, যিনি সেই সময়ে তাঁর প্রেমিক ছিলেন।’ ছবিটির বিষয়ে অভিনেত্রী বলেন, “অন-স্ক্রিনে আমার অনেক বেশি চুম্বন ছিল। তাই আমার দিদি (কাজল) আজ পর্যন্ত ছবিটি দেখেনি। এমনকি আমি আমার বন্ধুর বাচ্চাদেরও একটু বড় হওয়ার পরে ছবিটি দেখতে বলেছিলাম। আসলে আমাদের দেশে রক্ষণশীলতা বিদ্যমান। তবে আজ যদি ‘নীল এন নিকি’ আমার কাছে আসত তাহলে আমি অন্যভাবে চরিত্রে অভিনয় করার প্রস্তাব রাখতাম।” অন্যদিকে উদয় চোপড়াকে অন-স্ক্রিন চুমু খাওয়ার বিষয়ে তানিশা বলেন, “আমি স্বাচ্ছন্দ্য ছিলাম কারণ উদয় এবং আমি একে অপরকে চিনতাম। আমরা ফিল্মের শ্যুট করার সময় ডেটিং শুরু করেছিলাম, তাই মনে হয়েছিল যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এটি করতেও পারি, তাই এটি সহজ হয়ে গেল।” নীল ‘এন’ নিক্কি একটি রোমান্টিক কমেডি ছবি ছিল। অর্জুন সবলোক দ্বারা পরিচালিত, এতে প্রধান ভূমিকায় ছিলেন উদয় চোপড়া এবং তানিশা মুখোপাধ্যায় এবং বিশেষ ভূমিকায় ছিলেন অভিষেক বচ্চন। সম্প্রতি, তানিশা ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’ ১১- এর অন্যতম প্রতিযোগী ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ