গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কাজলের মা তথা প্রবীণ অভিনেত্রী তনুজা

রবিবার সন্ধ্যায় তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, ৮০ বছর বয়সী অভিনেতাকে বয়সজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে এবং তিনি জুহুর একটি হাসপাতালের আইসিইউতে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একের পর এক বিপর্যয়। দিন কয়েক আগেই প্রকাশ্যে আসে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড ও মারাঠী ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। ওয়েলকাম ৩-এর শুটিং থেকে ফিরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁর হৃদযন্ত্রটি নাকি ১০ মিনিটের জন্যে বন্ধ হয়ে গিয়েছিল।তবে এখন তিনি ভাল আছেন, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। আগামিকাল তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। এর রেশ কাটতে না কাটতেই বলিউডে আবারও বিপর্যয়। গুরুতর অসুস্থ একসময় টলিউড-বলিউড কাঁপানো অভিনেত্রী  তনুজা তথা অভিনেত্রী কাজলের মা এবং অভিনেতা অজয় ​​দেবগনের শাশুড়ি।

রবিবার সন্ধ্যায় তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, ৮০ বছর বয়সী অভিনেতাকে বয়সজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে এবং তিনি জুহুর একটি হাসপাতালের আইসিইউতে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।পিটিআই রিপোর্টে বলা হয়েছে, “তিনি পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন। চিন্তার কিছু নেই।” চলচ্চিত্র নির্মাতা কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা, তনুজা হিন্দি এবং বাংলা সিনেমার একটি দাপুটে অভিনেত্রী। প্রায় ৩০০ টির বেশি ছবি রয়েছে তাঁর ঝুলিতে।তিনি চলচ্চিত্র নির্মাতা শমু মুখোপাধ্যায়কে বিয়ে করেন এবং তাঁর দুই মেয়ে, অভিনেত্রী কাজল ও তানিশা। তিনি তাঁর বড় বোন নূতনের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। হামারি বেটি (১৯৫০) চলচ্চিত্র দিয়ে তাঁর কেরিয়ার শুরু। একজন নেতৃস্থানীয় মহিলা হিসাবে, তার প্রথম চলচ্চিত্র ছিল হামারি ইয়াদ আয়েগি (১৯৬১)। তিনি বাহারেইন ফির ভি আয়েঙ্গি (১৯৬৬), জুয়েল থিফ (১৯৬৯), পয়সা ইয়া পেয়ার (১৯৬৯), হাতি মেরে সাথী (১৯৬১) এবং মেরে জীবন সাথী (১৯৭২) ছবিতে অভিনয় করেছিলেন।

তিনি বেশিরভাগ ছবিতে উত্তম কুমার এবং রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। বাংলা চলচ্চিত্রে, তিনি দেওয়া নেওয়া (১৯৬৩), অ্যান্টনি-ফিরিঙ্গি (১৯৬৭), তিন ভুবনের পারে (১৯৬৯) এবং রাজকুমারী (১৯৭০) এর মতো চলচ্চিত্রেও কাজ করেছেন।

 

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?