চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এত কম প্রশংসা কেন?’ নিজের আগামী ছবি নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা

নিজস্ব প্রতিনিধিঃ নিজের আগামী আকশ্যনধর্মী ছবি ‘ধাকড়’-র মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত কঙ্গনা রানাউত। বলিউডে বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। বারবার উঠে এসেছেন চর্চায়। এবার নিজের আগামী ছবি নিয়ে বেশ আশাবাদী কঙ্গনা। সম্প্রতি সলমন খানের বোন অর্পিতার ইদের পার্টিতে ধাকড়’-র মুক্তিপ্রাপ্ত ট্রেলার যথেষ্ট প্রশংসিত হয়েছে। তবে এই নিয়ে খুব বেশি মুখ খোলেননি সেই পার্টিতে। 

অর্পিতার সেই ইদের পার্টিতে বসেছিল চাঁদের হাট।সেখানে উপস্থিত ছিলেন করণ জহর, দীপিকা পাদুকোন, রণবীর সিং প্রমুখ। আর সেই পার্টিতে উপস্থিত ছিলেন কঙ্গনা নিজেও। কিন্তু কেন এত কম প্রশংসা করা হল যদি ট্রেলার সকলের পছন্দ হয়েই থাকে? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি আরও বলেছেন ইন্ডাস্ট্রিতে এতদিন কাটিয়ে ফেলার পর নিজের কাজ নিয়ে কিছু বলার জন্য কাউকেই তিনি বলেন না। 

বলে রাখা ভালো রজনীশ ঘাইয়ের এই ছবিতে একজন হত্যাকারীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি। ওই একই সময়ে মুক্তি পাবে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানী অভিনীত ‘ভুলভুলাইয়া ২’। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ