এই মুহূর্তে




কঙ্গনাকে বিশেষ উপহার যোগীর

নিজস্ব প্রতিনিধি: যোগীর রাজ্যের মুখ হতে চলেছেন ‘বলি ক্যুইন’ কঙ্গনা রানওয়াত। শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট প্রোগ্রাম’ উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনে হাজির হন কঙ্গনা। সেখানে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানেই জানা যায়, যোগী রাজ্যের এই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন বলিউড অভিনেত্রী। তবে ভোটের আগে যোগী সরকারের নতুন চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি কঙ্গনা নিজের আসন্ন ছবি ‘তেজস’- এর শুটিং উপলক্ষে উত্তরপ্রদেশেই রয়েছেন তিনি। শুক্রবার মোরাদাবাদে শুটিং শেষ করে লখনউ পৌঁছান অভিনেত্রী। এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা হওয়ার খবর অভিনেত্রী নিজেই জানান।

নিজের ইনস্টাগ্রামে যোগী আদিত্যনাথের থেকে পাওয়া বিশেষ উপহারের কথা জানান অভিনেত্রী। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিনেত্রীকে একটি বিশেষ কয়েন উপহার দিয়েছেন। এই কয়েনটি রাম মন্দিরের ভূমি পূজনের সময় ব্যবহৃত হয়েছিল বলে অভিনেত্রী নিজেই ইনস্টায় জানিয়েছেন। ওই একই পোস্টে অভিনেত্রী বলেন, তিনি শীঘ্রই অযোধ্যা নিয়ে একটি ছবি তৈরি করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূমিকম্পের সময় জাপানেই ছিলেন প্রভাস, এখন কেমন আছেন ‘বাহুবলী’ অভিনেতা?

‘আমি ক্লান্ত’, রহস্যময় পোস্ট বোমান ইরানির, অভিনয়ে ইতি টানছেন?

শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা, কোথায় বিয়ের আসর বসছে নায়িকার?

স্নানরত ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী

৩০ কোটি প্রতারণার দায়ে সস্ত্রীক বিক্রম ভাটের সাত দিনের পুলিশ হেফাজত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ