ছবি ও গান চুরি, পাকিস্তানি বিতর্কের মুখে করণ জোহর

ধর্মা প্রডাকশনের নতুন ছবি'যুগ যুগ জিয়ো'এর ট্রেলারে ব্যবহৃত গান পাকিস্তানের গায়ক আবরার উল হকের 'নাচ পাঞ্জাবন' থেকে নেওয়া বলে উঠল অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি মুক্তি পেয়েছে ধর্মা প্রডাকশনের নতুন ছবি’যুগ যুগ জিয়ো’। আর সেই ছবির একটি গান নাকি বেমালুম চুরি করেছেন করণ। সেই গান নাকি পাকিস্তানের গায়ক আবরার উল হকের ‘নাচ পাঞ্জাবন’ থেকে নেওয়া বলে অভিযোগ তুলেছেন ওই গায়ক। এমনটা নাকি এর আগেও ঘটেছে তাঁর সঙ্গে অভিযোগ ওই গায়কের।

এর আগেও ছ’বার নাকি ওই পাকিস্তানি গায়কের গান চুরি করা হয়েছে বলে অভিযোগ। তবে তা প্রত্যেক বার করণ জোহরের ছবিতেই ব্যবহার করা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে করণকে সাবধান করেছেন ওই গায়ক।

অনিল কাপুর, নীতু কাপুর, কিয়ারা আডবানি, বরুন ধাওয়ান অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই ওই গানের ঝলক দেখে পাকিস্তানি সঙ্গীতশিল্পী আবরার টের পান যে তাঁর গান চুরি গিয়েছে। এবার তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এখন পর্যন্ত এই বিতর্কিত বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুধু গানই নয় ছবির গল্পও নাকি চুরি করেছেন করণ এই ছবিতে। এমন অভিযোগ এনেছেন চিত্রনাট্যকার বিশাল এ সিং। টুইট করে এই অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ তাঁর ছবি ‘বানি রানি’এর  চিত্রনাট্য চুরি করে ছবি বানিয়েছেন করণ। ইতিমধ্যেই নাকি ধর্মা প্রোডাকশনকে তা জানিয়েছেন। এবং তিনি যে আইনের পথে হাঁটবেন এর সুবিচার পেতে তাও জানিয়েছেন।

 

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়