চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Coffe With Karan Season 7: ‘করণ উইথ করণ’ সপ্তম সিজনের অতিথি তালিকায় একঝাঁক দক্ষিণী তারকা

নিজস্ব প্রতিনিধি: কিছু তো নাটক জানেন প্রযোজক-পরিচালক করণ জোহর। হবে নাই বা কেন, অভিনয় দুনিয়ার এত বড় মাপের একজন ব্যক্তি বলে কথা। ‘কফি উইথ করণ’ এর নতুন সিজন নিয়ে পাবলিককে রীতিমতন চিন্তায় ফেলে দিয়েছিলেন করণ। একবার বলেন, সারাজীবনের মতন শেষ হয়ে যাচ্ছে, KWK আবার কখনও বলেন টিভির পর্দায় আর দেখা যাবে না এই জনপ্রিয় টক শো কে আর। এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই শো। আর এটাই সঠিক খবর।

পাবলিক কে সত্যই চিন্তায় ফেলে দিয়েছিলেন করণ এই ধরণের ঘোষণা করে। সেলিব্রিটিদের জীবনের অজানা গল্প শুনতে কার না ভাল লাগে বলুন, সেই কারণেই এই শো বন্ধ হওয়ার কথা শুনেই আকাশ ভেঙে পড়েছিল ভক্তদের মাথায়। তবে খুব শীঘ্রই KWK এর সপ্তম সিজন নিয়ে ফিরছেন করণ জোহর, এই শুনে রীতিমতন এখন লাফাচ্ছে নেটিজেনরা। সেলিব্রিটিদের কাছে বিভিন্ন উস্কানিমূলক প্রশ্ন রাখা, তাঁদের ক্ষোভ উজাড় করে দেওয়া সবটাই এই শোয়ের মূল ইউএসপি। তাইতো এই শোয়ের জনপ্রিয়তা এক্কেবারে ধরা ছোঁয়ার বাইরে। ভক্তরা যেন আর শান্ত থাকতে পারছে না। কবে আসবে এই শো দেখার জন্যে, Disney Plus Hot star এ এই শো টিকে স্ট্রিমিং করা হবে।

তবে জানেন কি, এবার করণ জোহরের অতিথি তালিকায় রয়েছে একগুচ্ছ দক্ষিণের তারকাদের নাম। সেলিব্রিটিদের সম্ভাব্য তালিকায় রয়েছেন, আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু, রশ্মিকা মান্দানা প্রভাস, রাম চরণ, এন টি আর জুনিয়র।

যদিও প্রভাস রানা দাগ্গুবাতি এবং এসএস রাজামৌলির সঙ্গে কফি উইথ করণ ৬-এ উপস্থিত হয়েছিলেন।

জুনিয়র এনটিআর দ্য কপিল শর্মা শোতে উপস্থিত হয়েছিলেন, এবার তাঁকে দেখা যেতে চলেছে, কফির কাপে চুমুক দিতে দিতে করণ জোহরের সঙ্গে আড্ডাতে, তাঁর চ্যাট শোতে।

রাম চরণ জাঞ্জির রিমেকের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। সুতরাং বলিউডের স্বনামধন্য নায়ক তাঁকে বলাই যায়। তিনিও থাকবেন করণ জোহরের অতিথির লিস্টে।

রশ্মিকা মান্দান্না খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করছেন, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে। সুতরাং বলিউডের একজন দাপুটে অভিনেত্রী বলাই চলে তাঁকে। তবে বর্তমানে রশ্মিকা মান্দান্না ন্যাশনাল ক্রাশও বটে। সুতরাং করণের চ্যাট শোতে তাঁকে দেখতে উৎসুক সবাই।

সামান্থা রুথ প্রভু দ্য ফ্যামিলি ম্যান ২ সিরিজে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্যও তিনি খবরে রয়েছেন এখন। সুতরাং করণের শোতে তাঁকে দেখার জন্যে ভক্তরা উৎসুক। তাঁর কতটা গোপনীয়তা ভাঙ্গবে করণের শোতে, সেটাই দেখার পালা।

আল্লু অর্জুন বর্তমানে শুধু দেশে নয়, বিশ্বব্যাপী খ্যাতির শিরোনামে রয়েছেন। পুষ্পা: দ্য রাইজ-এর ব্যাপক সাফল্যের পরে তাঁকে করণের শোতে দেখার জন্যে প্রতীক্ষায় ভক্তরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই আল্লু এবং রশ্মিকার কাছে করণের এই শোয়ের নিমন্ত্রণ পত্র পৌঁছেছে।

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ