প্রেম করছেন কার্তিক-পশমিনা, সত্য নাকি গুজব!

কেউ জানে না এই গুজবগুলি কোথা থেকে শুরু হয়েছে। কার্তিক এখন রিলেশনে নেই। পশমিনা সবে তাঁর কেরিয়ার শুরু করছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড হোক বা টলিউড, সেলিব্রিটিদের জীবন নিয়ে এখন কৌতুহলের শেষ নেই। তাঁদের পেশাদারি জীবন থেকে ব্যক্তিগত জীবন সবটাই এখন নেটবাসীদের নখদর্পণে। বিশেষ করে, বলিউড সেলিব্রিটি দের জীবনে কখন কি ঘটছে তা জানতে পাপারাজিৎদের ভূমিকা চূড়ান্ত। তাঁরা সেলিব্রিটিদের দেখামাত্রই ক্যামেরা নিয়ে তাঁদের পেছন পেছন ছুটছেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলিব্রিটিদের সব আপডেট মুহূর্তের মধ্যেই জানান দিচ্ছে। এদিকে তারকাদের ব্যক্তিগত জীবনেও কখন কি ঘটছে তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বক্ষণ প্রকাশ্যে আসছে। বিনোদন জগতও বড়ই অদ্ভূত। এখানে কোন তারকা কার প্রেমে পড়ল, কার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল সবটা নিয়েই বরাবরই চর্চা চলতেই থাকে। দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান এবং উঠতি অভিনেত্রী পশমিনা রোশন।

যিনি সম্পর্কে সঙ্গীত রচয়িতা রাজেশ রোশনের কন্যা, সদ্য তিনি বলিউডে পা রাখতে চলেছেন। এর মধ্যেই পশমিনা এবং কার্তিকের প্রেম নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। তবে এই বিষয়ে কার্তিক বা পশমিনা কেউই কোনো প্রতিক্রিয়া জানায় নি এখনও। একটি খুব ঘনিষ্ঠ সূত্রের খবর, “কেউ জানে না এই গুজবগুলি কোথা থেকে শুরু হয়েছে। কার্তিক এখন রিলেশনে নেই। পশমিনা সবে তাঁর কেরিয়ার শুরু করছেন, এখনও কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি পশমিনা। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পশমিনা কোনো ছবিতে যোগদান করবেন। এদিকে কার্তিকের লাভ রিলেশন নিয়ে আজ নয়, বছরের পর বছর ধরে গুজব চলে আসছে।

সারা আলি খান, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং কৃতি স্যানন সহ একাধিক বলিউড সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে কার্তিক সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সবটাই গুজব। খুব শীঘ্রই কার্তিককে দেখা যাবে, ‘Freddy’-তে। যেখানে তিনি একজন দাঁতের ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন, তবে এখানেই আছে টুইস্ট। ছবিতে কার্তিককে ডাক্তারের চরিত্রে দেখা গেলেও তাঁর চরিত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে একজন সিরিয়াল কিলারের মূর্তি। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্ত পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের