‘তুমি সুপার হিউম্যান….’, ‘প্রাক্তন’ সলমানকে ‘টাইগার’ স্টাইলে জন্মদিনের শুভেচ্ছা ক্যাটরিনার

ষাটের জন্মদিনে প্রাক্তন প্রেমিক সলমান খানকে মন ভরে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ। শনিবার 'সিনিয়র সিটিজেন'-এর তালিকায় নাম লেখালেন সলমান খান

Share:

নিজস্ব প্রতিনিধি: ষাটের জন্মদিনে প্রাক্তন প্রেমিক সলমান খানকে মন ভরে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ। শনিবার ‘সিনিয়র সিটিজেন’-এর তালিকায় নাম লেখালেন সলমান খান। গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছে অভিনেতার জন্মদিন সেলিব্রেশন। শুক্রবার মধ্যরাতে সলমানের পানভেলের ফার্মহাউসে পরিবারের সঙ্গে জমকালো সেলিব্রেশন করেছেন তিনি। সেটি ছিল, তারকাখচিত অনুষ্ঠান। সঞ্জয় দত্ত, মহেন্দ্র সিংহ ধোনি সঙ্গীতা বিজলানি-সহ অনেকে ছিলেন। পাশাপাশি পাপারাজ্জিদের আনা বড় কেক কেটে নিয়েছেন তিনি। তবে এত আনন্দের মধ্যেও ছিল মৃত্যুভয়।

কেননা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাতে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই কড়া নিরাপত্তায় মুড়ে ষাটের জন্মদিন সেলিব্রেশন করেছেন ভাইজান। তবে শনিবার সকাল থেকে সলমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্ত এবং ইন্ডাস্ট্রির সহ কর্মীরা। কিন্তু সবার নজর কেড়েছে অভিনেতার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের। অভিনেত্রীর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টাইগার’ ছবি থেকে সলমানের একটি সাদা-কালো ছবি শেয়ার করে লিখেছেন, ‘টাইগার টাইগার টাইগার… ৬০ তম জন্মদিনের শুভেচ্ছা। তুমি যে অতিমানব। তোমার দিনগুলো ভালবাসা এবং আলোয় আলোয় ভরে উঠুক।’

কথিত আছে, ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনাকে মন দিয়েছিলেন সলমান খান। এমনকী ক্যাটরিনাকে তিনিই আবিষ্কার করেছিলেন, বলিউডে সুযোগ করে দিয়েছিলেন। তাই ক্যাটরিনার বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠার নেপথ্যে সলমানের অবদান অনস্বীকার্য। কিন্তু শোনা যায়, রণবীর কাপুরের প্রেমে পড়ে সলমানের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন ক্যাটরিনা। যদিও এই বিষয়ে কেউই প্রকাশ্যে কখনও মুখ খোলেন নি। তাই জীবনে প্রেমিকা পেলেও বিয়ের পিঁড়িতে আর বসা হল না অভিনেতার। এখন ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে বিবাহিত, তাঁর সন্তানেরও মাও। কিন্তু সলমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব একই রয়েছে। তাও কাছের বন্ধুকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না ক্যাটরিনা। সলমান খানের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন নায়িকা।তাঁদের অন-স্ক্রিন জুটি ভক্তদের কাছেও প্রিয়। এদিকে জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিয়েছেন সলমান খান। আসন্ন ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-র ঝলক প্রকাশ করেছেন।আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি।

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু