‘জীবনের সেরা উপহার’, মা হচ্ছেন কিয়ারা, বাবা হওয়ার খুশিতে ডগমগ সিদ্ধার্থ

বিয়ের দু'বছরের মধ্যেই পরিবারে নতুন সদস্য আগমনের ঘোষণা দিলেন বলিউডের পাওয়ারফুল দম্পতি সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডভানি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক সুখবর! বিয়ের দু’বছরের মধ্যেই পরিবারে নতুন সদস্য আগমনের ঘোষণা দিলেন বলিউডের পাওয়ারফুল দম্পতি সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডভানি। বাবা-মা হতে চলেছেন তারকা দম্পতি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে ছোট্ট বেবি মোজার একটি ছবি শেয়ার করে সুখবরটি ভক্তদের কাছে শেয়ার করলেন সিদ্ধার্থ-কিয়ারা। ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার, শীঘ্রই আসছে।’ স্ত্রীর একই পোস্ট শেয়ার করে নিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাও। বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন কিয়ারা আডভানি, তাঁকে শেষ দেখা গিয়েছিল রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’-এ।

কিন্তু ছবির কোনও প্রচারের অংশ নেননি কিয়ারা। এছাড়াও অনেকদিন ধরে প্রকাশ্যে দেখা যায় না কিয়ারা আডভানি। তখন থেকেই জল্পনা। অবশেষে মা হওয়ার সুখবর দিলেন কিয়ারা আডভানি। ২০২৩ সালে রাজস্থানের বিলাসবহুল ফোর্টে জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে করেন তারকা দম্পতি। ‘শেরশাহ’ ছবির সময় থেকেই তাঁরা প্রেম করছিলেন। কিন্তু সিদ্ধার্থ বা কিয়ারা কেউই তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন নি। অবশেষে ২০২৩ সালে বিবাহবন্ধনে বাঁধার পর তাঁরা নিজেদের সম্পর্কে শিলমোহর দেন। এবার তাঁরা মা-বাবা হওয়ার ঘোষণা দিলেন। দম্পতি পোস্টটি শেয়ার করা মাত্রই অভিনন্দনের বন্যা বয়ে যায় ভক্তদের।

একজন ভক্ত মন্তব্য করেছেন, “সেরা মা এবং বাবা হতে চলেছেন।” আরেকজন ভক্ত লিখেছেন, “আমি শুধু ভাবছি বাচ্চাটি দেখতে কতটা সুন্দর হবে।” আরও একজন নেটিজেন মন্তব্য করেছেন, “জিন্দেগি কি সবসে বড়ি খুশ খবরি! ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।” এছাড়াও তাঁদের ইন্ডাস্ট্রির সহকর্মীরাও অভিনন্দন জানিয়েছেন। এই দম্পতির বিয়ের ভিডিওটি নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর ভিডিওগুলির মধ্যে একটি বলে ভাইরাল হয়েছিল। এটি দেখতে একেবারেই রূপকথার মতো ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

কিয়ারাকে পরবর্তীতে ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে, যা এই বছরের স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে মুক্তি পাবে। যশের বিপরীতে তার ‘টক্সিক’ এবং ‘ডন ৩’ ছবিতেও তিনি অভিনয় করছেন। যদিও জানা গিয়েছে যে, তিনি ‘টক্সিক’-এর বেশিরভাগ অংশের শুটিং শেষ করেছেন, তবে ‘ডন ৩’ এখনও শুরু হয়নি। এদিকে, সিদ্ধার্থকে পরবর্তীতে জাহ্নবী কাপুরের বিপরীতে ‘পরম সুন্দরী’ ছবিতে দেখা যাবে। যা এই বছরের জুলাই মাসে বড় পর্দায় মুক্তি পাবে। এছাড়াও VVAN: Force Of The Forrest নামে একটি অ্যাডভেঞ্চার থ্রিলারেও দেখা যাবে সিদ্ধার্থকে।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া