কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের স্থান বদল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পুজোর সময় সাত পাকা বাঁধা পড়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা এবং আলি ফজল।  এছাড়াও আগামী মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার পলক মুছল এবং সুরকার মিথুন শর্মা। বছরের শেষেও বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই ডিসেম্বরে গাঁটছড়া বাধতে চলেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি সোহেল কাঠুরিয়া। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiyara Advani) ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) বিয়ের খবর। জানা গিয়েছে খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই চর্চিত জুটি। তবে তাদের বিয়ের স্থান পরিবর্তন হয়েছে বলে শোনা যাচ্ছে।

শোনা গিয়েছে চণ্ডীগড়ের ‘দ্য ওবেরয় সুখবিলাস স্পা এবং রিসোর্ট’-এ বসতে চলেছে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের আসর। জানা গিয়েছে এই হোটেলেই বিয়ে করেছিলেন রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা। এছাড়া কিয়ারা-সিদ্ধার্থের বাবা-মা দিল্লিতে থাকেন্। তাঁদের পারিবারিক অনেক বন্ধু-বান্ধবও দিল্লিতে থাকেন। তাই সেইখানকার আত্মীয় বন্ধুদের উপস্থিতিতে বিয়ের কিছু অনুষ্ঠান দিল্লিতেই হবে। কিয়ারা সিন্ধি মেয়ে এবং সিদ্ধার্থ পাঞ্জাবি। ফলে সিন্ধি-পাঞ্জাবি নিয়ম মেনেই বিয়ের আচার-অনুষ্ঠান পালন করা হবে। এর আগে শোনা গিয়েছিল, গোয়ায় ডেসটিনেশন ওয়েডিং করবেন কিয়ারা-সিদ্ধার্থ। কিন্তু জানা গিয়েছে পাত্র পাত্রী উভয় পক্ষয়েরই প্রচুর আত্মীয়-স্বজনের রয়েছেন যাদের মধ্যে অনেকেই বয়স্ক। তাঁদের প্রত্যেকের পক্ষে দিল্লি থেকে গোয়া গিয়ে বিয়েতে অংশ নেওয়া সম্ভব হবে না বলেই জানিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ।

উল্লেখ্য এর আগে কিয়ারা-সিদ্ধার্থকে নিয়ে দীর্ঘদিন চর্চা হয়। শেরশাহ চলচ্চিত্রের শুটিঙ্গের সময় থেকেই তাঁদের প্রেম শুরু হয়। তবে তাঁরা কখনওই নিজেদের সম্পর্ককে শিলমোহর দেননি। বরং সম্প্রতি কয়েক মাস জুড়ে তাঁদের বিচ্ছেদের গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু সেই সব গুঞ্জঙ্কে মিথ্যে প্রমানিত করে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ।

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?