Loading live market data...
Loading active stocks...
Connecting...

REPUBLIC DAY 2024: অভিনয়ের আগে কোন কোন তারকা সেনাবাহিনীতে ছিলেন, জানুন

এদের মধ্যে কিছু কিছু সেলিব্রিটিরা প্রকৃত অর্থে অভিনয়ে কর্মজীবন শুরু করার আগে ভারতীয় সশস্ত্র বাহিনীতে রীতিমতো চাকরি করতেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। দেশবাসীদের জন্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আধুনিক ভারত নিয়ে গর্বিত গোটা দেশবাসী। ভারতের সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন উদ্যমের যেন ঢেউ উঠেছে। যাই হোক, যদি ভারতীয় সিনেমার কথা বলা যায়, তাহলে ভারতের দেশাত্মবোধক সিনেমাগুলিতে অনেক অভিনেতারা সেনা অফিসার, নৌ অফিসার, বিমান বাহিনীর অফিসার ইত্যাদির ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু আপনি কী জানেন, এদের মধ্যে কিছু কিছু সেলিব্রিটিরা প্রকৃত অর্থে অভিনয়ে কর্মজীবন শুরু করার আগে ভারতীয় সশস্ত্র বাহিনীতে রীতিমতো চাকরি করতেন, কেউ কেউ চাকরি থেকে অবসর নিয়েছেন আবার কেউ কেউ চাকরি ছেড়ে দিয়েই অভিনয়ে যোগ দিয়েছেন। আজকে আমরা এমন অভিনেতাদের কথা জানাব, যারা একসময় ভারতীয় সশস্ত্র বাহিনীতে সক্রিয় অংশ ছিল।

গুফি পেন্টাল

৮০-র দশকে গুফি পেন্টাল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন। কিন্তু অভিনয়ে কেরিয়ার শুরুর আগে অভিনেতা সেনাবাহিনীতে যোগদান করতে চেয়েছিলেন। এমনকী ১৯৬২ সালে ভারত এবং চীনের যুদ্ধের তিনি সেনাবাহিনীতে যোগ দেন। এবং তাঁকে চীন সীমান্তে আর্টিলারিতে পোস্ট করা হয়েছিল। চলতি বছরের জুন মাসে তিনি মারা যান।

বিক্রমজিৎ কানওয়ারপাল

বিক্রমজিৎ কানওয়ারপাল, যিনি পেজ 3, 2 স্টেটস, হিরোইন এবং অন্যান্য সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি একটি সেনা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৯ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০২ সালে অবসর গ্রহণ করেন। এক বছর পরে, তিনি পাপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে তিনি ২০২১ সালে মাত্র ৫২ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

রেহমান

রেহমান, যিনি পেয়ার কি জিত (1948), বাদি বেহেন (1949), পরদেস (1950), এবং ওয়াক্ত (1965) এর মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের আগে তিনি রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সে একজন পাইলট ছিলেন। কিন্তু অভিনয় করার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। প্রায় ৩ দশক ধরে চলচ্চিত্রে কাজ করছেন।

রুদ্রাশীষ মজুমদার

রুদ্রাশীষ মজুমদার, যিনি ছিছোরে এবং জার্সির মতো একাধিক ছবিতে কাজ করেছেন। তবে অভিনয়ের আগে tini ছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি আকাডেমির (দেরাদুন) একটি অংশ। তিনি ২০১১ সালে সেনা বাহিনীতে যোগ দেন এবং ২০১৮ সালে মেজর হিসাবে অবসর গ্রহণ করেন।

অচ্যুত পটদার

প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, যিনি ৩ ইডিয়টস, দাবাং 2, লাগে রাহো মুন্না ভাই, পরিণীতা-সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তবে অভিনয়ের আগে তিনি ভারতীয় সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন হিসেবে জাতিকে সেবা করেছেন এবং ১৯৬৭ সালে অবসর গ্রহণ করেন। এরপর তিনি একজন অভিনেতা হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা