রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক, দিন দুয়েক ধরেই এমন গুঞ্জনেই জেরবার রাজ্য রাজনীতি। এবার সেই গুঞ্জনেই কার্যত ইতি টানলেন অভিনেত্রী স্বয়ং।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক, দিন দুয়েক ধরেই এমন গুঞ্জনেই জেরবার রাজ্য রাজনীতি। এবার সেই গুঞ্জনেই কার্যত ইতি টানলেন অভিনেত্রী স্বয়ং। তিনি রাজ্যসভায় তৃণমূল সদস্যপদ ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন। গুঞ্জন ছিল, রাজ্যসভার সদস্যপদ ছাড়ার জন্যে তিনি দিল্লি রওনা দিচ্ছেন। কিন্তু তা নিছক জল্পনা। পশ্চিমবঙ্গে বিজেপির কাছে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দলের শক্তিশালী নেতা, টিএমসি-র রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

শোনা গিয়েছিল তৃণমূলের বড় ভাঙনের পর সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। সোমবার (৮ জুন) দুপুরেই তিন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ পত্র জমা দেবেন। কিন্তু সমস্ত জল্পনা নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। আপাতত ইস্তফা দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। গত এপ্রিল মাসে তৃণমূলের হয়ে কোয়েল মল্লিক রাজ্যসভায় যেতে রাজি হয়েছেন, খবরটা শুনেই তোলপাড় পড়ে গিয়েছিল অভিনেত্রীর ভক্তমহলে। কারণ তিনি রাজনীতিতে যেতে ইচ্ছুক, তাঁকে ঘিরে এমন খবর কখনই শোনা যায়নি। বরং তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান, এমনটাই শোনা যেত। তাই তাঁর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হওয়ার খবর সকলকে চমকে দিয়েছিল। ফেব্রুয়ারিতে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নামও রাজ্য সভা নির্বাচনে প্রার্থিতালিকা হিসেবে ঘোষণা করেছিল তৃণমূল।

সেইমতো এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে যান কোয়েল। শপথের পর তিনি বলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’ তাঁর সঙ্গে তাঁর পরিবারও ছিল। কিন্তু এখন পালাবদলের সময়। যাদের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন কোয়েল, সেই তৃণমূলে ভাঙন ধরেছে। বিধানসভার মতো রাজ্যসভা, লোকসভাতেও তৃণমূলের সাংসদীয় দল ভেঙে খানখান হয়ে গিয়েছে। বারাসতের কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আলাদা গোষ্ঠী গড়ে NDA-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তৃণমূলের ‘বিদ্রোহী’ সদস্যদের দলে কোয়েল যোগদান দেবেন না। সম্মান রেখে রাজনীতি থেকে দূরেই থাকবেন। আপাতত সেই কারণেই রাজ্যসভা সদস্যপদ ছাড়ার গুঞ্জনে তালা পড়ালেন অভিনেত্রী।

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা