প্রয়াত ‘কোয়ি মিল গ্যায়া’ খ্যাত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। একদিকে যেমন খুশির জোয়ার, অন্যদিকে একেকটা নক্ষত্রের পতন। বছরের শুরু থেকেই একের পর এক নক্ষত্রের পতন হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। আর বিনোদন ইন্ডাস্ট্রির কোনও তারকার মৃত্যু মানেই, তা আর লুকিয়ে থাকে না। গোটা বিশ্বজুড়ে তা চাউর হয়ে যায়। গতকাল অর্থাৎ ৩ অগস্ট প্রয়াত হলেন বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturvedi)। জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা গতকাল সন্ধ্যায় লখনউতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একটি সংবাদ সূত্রের খবর, তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পরপরই মারা গিয়েছেন। তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর মাস কয়েক ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাই সুস্থ হওয়ার তিনি মুম্বই ছেড়ে নিজের শহরে ঘাঁটি গেড়েছিলেন।

তবে আরেকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি মুম্বইতেই আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে কোনটি আসল খবর, তার সত্যতা যাচাই করা হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল, ৬৮ বছর। বলিউডে তাঁর সফর শুরু হয়, ১৯৯২ সাল থেকে। বলিউডের অনেক চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন। সঙ্গে বড় বড় অভিনেতাদের সঙ্গেও তাঁর পার্শ্ব চরিত্র পরিলক্ষিত। এদিন মিথিলেশের জামাতা আশিস চতুর্বেদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর শ্বশুর মশাইয়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন। তাতেই এই খবরটি সবার নজরে পড়ে। তিনি বছরের পর বছর ধরে শ্বশুর মশাইয়ের সঙ্গে কাটানো কিছু খুশির ছবি শেয়ার করে, একটি নোট লিখেছিলেন, যেখানে লেখা ছিল, “আপনি বিশ্বের সেরা বাবা ছিলেন।

আপনি আমার সঙ্গে কখনই জামাইয়ের মতো আচরণ করেননি, আমাকে সর্বদা পুত্রের মতো ভালোবাসতেন। আপ্নার আত্মা শান্তি থাকুক!” মিথিলেশ চতুর্বেদী কয়েক দশক ধরেই বলিউডের বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে, সলমন খানের সঙ্গে রেডি, হৃতিক রোশনের সঙ্গে ‘কোই…মিল গায়া’, সানি দেওলের সঙ্গে ‘গদর এক প্রেম কথা’, ‘সত্য’, ‘বান্টি অউর বাবলি’, ‘কৃষ’, ‘তাল’, ‘রেডি’, ‘অশোকা’ এবং ‘ফিজা’ প্রমুখ। এছাড়াও অভিনেতা মানিনি দে-র সঙ্গে ‘তাল্লি জোড্ডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছিলেন। এছাড়াও শোনা গিয়েছে তিনি একটি ওয়েবসিরিজেও কাজ করছিলেন। তাঁকে শেষ দেখা যাবে, অমিতাভ বচ্চন এবং আয়ূষ্মান খুরানার সঙ্গে ‘Gulabo Sitabo’ তে।যেখানে, তিনি স্ক্রিন শেয়ার করেছেন, অমিতাভ বচ্চন এবং আয়ূষ্মান খুরানার সঙ্গে।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী