ব্রেকআপের জল্পনা ভুল প্রমাণ করে আবার একসঙ্গে ক্রুশল-অদ্রিজা

ঘটল উলটপুরাণ। সমস্ত জল্পনা ভুল প্রমাণ করে ক্রুশলের দিদির বিয়েতে যোগ দিলেন অদ্রিজা। দুজনেই ছবি শেয়ার করলেন তাঁদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেশ কিছুদিন আগে জোর তরজা শোনা যাচ্ছিল টলিপাড়ায় ক্রুশল ও অদ্রিজার সম্পর্ককে ঘিরে। সম্পর্কে সেই অর্থে সীলমোহর না দিলেও নিজেদের বিশেষ বন্ধু বলেই পরিচিতি দেন তাঁরা। তবে গত বেশ কয়েকমাস ধরে এই ছবিটা পাল্টে গিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তাঁরা দুজনেই। কিন্তু তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অপরের সঙ্গে তোলা কোনও ছবিই দেখা যাচ্ছিল না। শোনা যাচ্ছিল তাঁদের নাকি সম্পর্কে ছেদ হয়েছে। অর্থাৎ বিশেষ বন্ধুর সঙ্গে তাঁরা দাঁড়ি টেনেছেন তাঁদের বিশেষ সম্পর্কে। যদিও এই বিষয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি।

সম্প্রতি ঘটল উলটপুরাণ। সমস্ত জল্পনাকে ভুল প্রমাণ করে দুজনেই দুজনের সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন তাঁদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সম্প্রতি ক্রুশলের দিদির বিয়েতে যোগ দিয়েছিলেন অদ্রিজা।

বিয়ের প্রতিটি মুহূর্ত তাঁরা জুটিতে চুটিয়ে উপভোগ করেছেন।  গতবছর অর্থাৎ ২০২০ সালের অক্টবর মাস থেকেই তাঁদের বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এরমধ্যেই আবার ব্রেকআপের খবর। সবকিছুকে ভুয়ো প্রমাণ করে আবার একসঙ্গে তাঁদের জুটি দর্শক সম্মুখে। 

‘কি করে বলব তোমায়’ খ্যাত অভিনেতা ক্রুশল আহুজা এই মুহূর্তে প্রায় সব বঙ্গনারীরই হার্টথ্রব। বর্তমানে কাজ করছেন হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’তে। অন্যদিকে অদ্রিজা ছোটপর্দা থেকে ওয়েব দুনিয়া এমনকি বড়পর্দা সব জায়গাতেই বেশ পরিচিত মুখ। ‘পটলকুমার গানওয়ালা’, ‘বধূবরণ’, ‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকে মন জয় করেছেন দর্শকদের। বর্তমানে ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অদ্রিজা। ওয়েবে ‘বন্য প্রেমের গল্প’, ‘বয় ফ্রেন্ডস অ্যান্ড গার্ল ফ্রেন্ডস’ সিরিজেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য রাজ চক্রবর্তীর পরিচালনায় পরিণীতা ছবিতে মেহুলের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অদ্রিজা। 

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর