না ফেরার দেশে একাত্তরের প্রখ্যাত সংগীতশিল্পী সুজেয় শ্যাম

গত সেপ্টেম্বর তাঁর হার্টে পেসমেকার বসানো হয়েছিল, কিন্তু তার ফলে ইনফেকশন হয়ে যায় বলে জানিয়েছেন প্রয়াত কন্ঠশিল্পীর মেয়ে। এরপর গত ২৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশঃ প্রয়াত বাংলাদেশের একাত্তরের কণ্ঠসৈনিক সুজেয় শ্যাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যাঁদের কথা ও সুরের গানে মুক্তিকামী মানুষেরা হতেন উদ্দীপ্ত, তাঁদের মধ্যেই এক কন্ঠশিল্পী সুজেয় শ্যাম আর নেই। জানা গিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ মারা গিয়েছেন এই প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁরই পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সুজেয় শ্যামেদ মরদেহ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিয়ে আসা হয়েছে বলে কন্ঠশিল্পীর মেয়ে জানিয়েছেন। এরপর তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুজেয় শ্যাম, তাছাড়া ডায়েবেটিস, কিডনিসহ নানা জটিল রোগও ছিল তাঁর। কিন্তু শেষকালে কেউ আর খোঁজ নেয়নি এটাই ছিল সুজেয় শ্যামের আক্ষেপ। গত জুন মাসেও জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী। গত সেপ্টেম্বর তাঁর হার্টে পেসমেকার বসানো হয়েছিল, কিন্তু তার ফলে ইনফেকশন হয়ে যায় বলে জানিয়েছেন প্রয়াত কন্ঠশিল্পীর মেয়ে। এরপর গত ২৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন সুজেয় শ্যাম।১৯৪৬ সালে সিলেটে জন্ম নেন সুজেয় শ্যাম। দেশের সংগীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক দেওয়া হয় সুজেয় শ্যামকে। ২০১৫ সালে শিল্পকলা পদক পান তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জড়িয়ে আছে সুজেয় শ্যামের নাম। সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নয়টি গানে সুর করেছিলেন সুজেয় শ্যাম, যেগুলো একাত্তরে মুক্তি পায়।

‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে শোনরে তোরা শোন’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘আহা ধন্য আমার’,‘আয়রে চাষী মজুর কুলী’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ এবং ‘বিজয় নিশান উড়ছে ওই’-এই গানগুলির সুর-কথা-কন্ঠ তাঁরই দেওয়া। যেগুলি এখনও বাংলাদেশের স্বাধীনতা দিবসের গান হিসেবেই চিহ্নিত। তাঁর একটি গান ‘বিজয় নিশান উড়ছে ওই’- গানটি মাত্র ১৫ মিনিটে তৈরি করেছিলেন সুজেয় শ্যাম, এবং পুরো গানটি ১ ঘন্টায় রেকর্ড হয়। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান চট্টগ্রাম বেতারে গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। পরে তিনি ঢাকা বেতারে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে মুক্তিযুদ্ধের সময় ৪৬টি গানের সংকলন নিয়ে ‘স্বাধীন বাংলা বেতারের গান’ শিরোনামে একটি অ্যালবাম করেন সুজেয় শ্যাম, তাই তাঁর মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ বাংলাদেশের সংগীত মহল।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর