প্রয়াত পঞ্জাবের ‘হেমা মালিনী’ দলজিৎ কউর

তিনি গত তিন বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন এবং এক বছর ধরে কোমায় আচ্ছন্ন ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া নেমে এসেছে। ফের এক নক্ষত্রের পতন। প্রয়াত হলেন পাঞ্জাবি চলচ্চিত্র অভিনেত্রী দলজিৎ কৌর খাঙ্গুরা। নিজস্ব বাসভবন লুধিয়ানায় মারা গিয়েছেন অভিনেত্রী। দলজিতের এক আত্মীয় প্রকাশ করেছেন যে, তিনি গত তিন বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন এবং এক বছর ধরে কোমায় আচ্ছন্ন ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অভিনেত্রী।

মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর। দলজিৎ লুধিয়ানার গুরুসার সুধার এলাকায় তাঁর চাচাতো ভাই হরজিন্দর সিং খাঙ্গুরার সঙ্গে থাকতেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা পাঞ্জাবী চলচ্চিত্র মহল। কিংবদন্তি’ অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক মিকা সিং। এছাড়া অভিনেতা নীরু বাজওয়াও প্রয়াত তারকার মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, তাঁর সৌভাগ্য যে, তিনি অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। পাঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর দীর্ঘ অসুস্থতার পরে ৬৯ বছর বয়সে মারা গিয়েছেন।

তাঁর প্রয়াণে, মিকা সিং উল্লেখ করেছেন যে, “সুন্দরী অভিনেত্রী, পাঞ্জাবের কিংবদন্তি অভিনেত্রী ছিলেন। তিনি দুঃখজনকভাবে তাঁর সুন্দর স্মৃতি আমাদের জন্যে রেখে গিয়েছেন। ঈশ্বর তাঁর আত্মাকে আশীর্বাদ করুন।” এদিকে, নীরু বাজওয়া লিখেছেন, “দলজিত জি, আপনি একজন অনুপ্রেরণা ছিলেন… খুবই দুঃখজনক খবর। আমি খুবই কৃতজ্ঞ যে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।” প্রবীণ অভিনেতা সতীশ শাহ লিখেছেন, “আমার একজন প্রিয় বন্ধু এবং ব্যাচমেট ছিলেন দলজিৎ কৌর। অতীতের পাঞ্জাবি লিড গার্ল এই মাসের ১৭ তারিখে মারা গিয়েছেন। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।” দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক শেষ করার পর, দলজিৎ ১৯৭৬ সালে দাজ সিনেমার মাধ্যমে তাঁর অভিনয় শুরু করেন। তিনি পুত জত্তান দে (১৯৮), মামলা গরবার হ্যায় (১৯৮৩) এর মতো উল্লেখযোগ্য প্রকল্পগুলিতে অভিনয় করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য হিট চলচ্চিত্রগুলি ছিল, কি বানু দুনিয়া দা (১৯৮৬), পাটোলা (১৯৮৮) এবং সাইদা জোগান (১৯৭৯)।

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার