ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের উদ্বোধন করবেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দেশজুড়ে শীতের দাপট। আর শীতকাল মানেই ঘুরতে যাওয়া, সন্ধ্যে হলেই গায়ে কম্বল জড়িয়ে সিনেমা দেখতে বসে পড়া, বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, সবটাই যেন পরম সুখ। আর শীতকালে মানুষের সিনেমা দেখার এই ক্রেজের কারণেই বিভিন্ন দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। যেখানে দেশ-বিদেশের একাধিক সিনেমা কম খরচে এবং বিনামূল্যে দেখানো হয়। সঙ্গে চলে জোরদার প্রতিযোগিতা।

গত ডিসেম্বরে হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেও শেষের দিন উপস্থিত হয়েছিলেন শর্মিলা ঠাকুর। তাঁর এ অভিনীত আউটহাউস ছবিটি, এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। বাংলা ও বলিউডের অত্যন্ত গুণী অভিনেত্রী হলেন শর্মিলা ঠাকুর। সেই রাজ কাপুরের সময়কাল থেকেই তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, যার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র-সহ ভুরি ভুরি সম্মানজনক পুরস্কার। এবার শুরু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এই উৎসবে। চলবে ৯ দিনব্যাপী। যেখানে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জানা গিয়েছে, ঢাকার জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা আকাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরেন সার্ভিস একাডেমিতে বিনা মূল্যে দেশি ও বিদেশি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শক। এছাড়াও জানা গিয়েছে, এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ সিনেমা, স্পিরিচুয়াল ফিল্মস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র, উইমেন্স ফিল্ম সেশন বিভাগ-সহ একাধিক সিনেমা প্রদর্শিত হবে প্রায় প্রতিদিনই।

উদ্বোধনীর দিন প্রদর্শিত হবে, অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’, এবং ‘মুজিব: একটি জাতির রূপকার’। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগীতা করবে, অঞ্জন দত্তের চালচিত্র, অতনু ঘোষের শেষ পাতা, ইরানি নির্মাতা হাসান কিঘোবেদির দ্য জেন্টেলম্যান, তাজিকিস্তানের নির্মাতা মহিদ্দিন মুজাফফরের ফরচুনসহ এশিয়ার ১৫টি সিনেমা প্রদর্শিত হবে। শিশুদের বিভাগে থাকছে ১০টি সিনেমা।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি