মজার ছলে ডিভোর্স নিয়ে মুখ খুলে কটাক্ষের মুখে মধুমিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ ইন্ডাস্ট্রিতে টেলিভিশনের মাধ্যমে কেরিয়ার শুরু করে, বর্তমানে বড়পর্দায় রাজত্ব করছেন এমন অভিনেত্রী অনেকেই আছেন। তার মধ্যে অন্যতম অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার পাখি, মধুমিতার অভিনীত সবথেকে জনপ্রিয় একটি চরিত্র ছিল। তবে এখন একের পর এক ছবি দিয়ে দর্শকমনে নিজের একটা জায়গা প্রতিষ্ঠিত করেছেন নায়িকা। যদিও এই নায়িকার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হয়। বিশেষ করে তাঁর বিয়ে এবং ডিভোর্স সবটাই চর্চিত।

মাত্র চারবছর সংসার করেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। একটা সময় টেলিপাড়ার অন্যতম ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা জুটি। মধুমিতার অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপিচুপি আইনি বিয়ে সেরে নেন নায়িকা। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর একটি ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। যেখানে সেলিব্রিটি প্রতিযোগী হিসেবে এসেছিলেন মধুমিতা সরকার।

বিয়ের পরে বোধহয় প্রথম এসেছিলেন তিনি ‘দিদি নং ওয়ান’ এর মঞ্চে। যেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা সারতে দেখা যায় নায়িকাকে। তখনই রচনা ব্যানার্জি, অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, ‘কোনো লোকজন না ডেকে বিয়ে করার কারণ কি?’ তখনই মধুমিতার সপাটে জবাব ছিল, ‘সেই কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়াতে হবে। এরপর যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে টাকাগুলো বেকার খরচ হয়েছে বলে মনে হবে। সুতরাং তার চেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’ 

অভিনেত্রীর এই কথা শুনেই, এক্কেবারে হুড়মুড়িয়ে কমেন্ট পড়তে শুরু করে নেটপাড়ার, এই ভিডিওর কমেন্টবক্সে। যেখানে কেউ কেউ মধুমিতাকে বলেছেন, ‘ভবিষ্যতদ্রষ্টা’, কেউ আবার বলেছেন, ‘তাহলে ডিভোর্স হবে জেনেই তো দেখছি মেয়েটা বিয়ে করেছিল’! তবে সবটাই মজার ছলে বলেছিলেন নায়িকা।

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?