এই মুহূর্তে

বিয়ের পর প্রথম দোল, স্বামী-শ্বশুরবাড়ির সঙ্গে কী পরিকল্পনা প্রিয়াঙ্কা, মধুমিতা, শ্যামৌপ্তিদের?

নিজস্ব প্রতিনিধি: বসন্ত প্রকৃতিতে রঙ ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণ চূড়া, রাধাচূড়া। পাশাপাশি শিমূল ফুটেছে। যা জানান দিচ্ছে ভরা বসন্ত। প্রকৃতি ফুলে-ফুলে সেজে উঠছে। আর এই রঙ পূর্ণতা পায় দোলাৎসবে। হ্যাঁ, আজ ৩ মার্চ, মঙ্গলবার, রঙের উৎসব। আগামিকাল দেশজুড়ে পালিত হবে হোলি। তবে আজ থেকেই রঙ খেলায় মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। টলিপাড়াতেও শুরু হয়েছে রঙের উৎসব। বিশেষ করে, এ বছর ফেব্রুয়ারিতে একাধিক টলিউড তারকা জুটি বিয়ে করেছেন। কারও কারও বিয়ে এক মাস পেরিয়ে গেছে, আবার কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহ পার করেছেন।

অভিনেত্রী মধুমিতা সরকার, প্রিয়াঙ্কা মিত্র, শ্যামৌপ্তি মুডলীরা সদ্য বিয়ে করেছেন। মনের মানুষের গলায় পরিয়েছেন মালা। সেই ছবি-ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর বিয়ের পর এটাই প্রথম দোল তাঁদের। সেইমতো রঙের উৎসবে তাঁদের পরিকল্পনা কী, কীভাবে প্রথম দলটা কাটাবেন, সেটাই জানতে চায় তাঁদের ভক্তরা। প্রথমেই আসি অভিনেত্রী মধুমিতার কথায়। বিয়ের পরেই একের পর এক ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তার মধ্যে যে খুব বেশি পরিকল্পনা করতে পারেননি তিনি। তবে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র অনেক কিছুই আয়োজন করেছেন। প্রিয়াঙ্কার দমদমের বাড়িতে হচ্ছে জোড়া উৎসব।

অন্যদিকে অভিনেত্রী শ্যামৌপ্তি স্বামী রণজয় বিষ্ণুর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ি মধ্যমগ্রামের বাড়িতে প্রথম দোল খেলবেন। মধুমিতা জানালেন, স্বামী দেবামাল্যকে নিয়ে বন্ধুদের বাড়ি যাবেন। সেখানেই জমিয়ে ভূরিভোজ হবে। থাকবে পাঠার মাংস। এ দিকে শ্যামৌপ্তি স্বামীর জন্য বিশেষ আয়োজন করছেন। নিজের হাতে রান্না করে খাওয়াবেন রণজয়কে। এক রকমের মিষ্টি তৈরি করেছেন। তবে ভূরিভোজে মটন কষা থাকবে না, চিকেনরই এক ধরনের পদ থাকবে। আর মধ্যমগ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে রাঁধবেন। তবে প্রিয়াঙ্কার কাছে দোলের বাড়তি উত্তেজনা একটাই। কারণ আজই তাঁদের বিয়ের এক মাস পূরণ হচ্ছে। স্বামী শুভ্রজিৎ ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিংয়ে। তাই নিজেকে সবকিছু একাহাতেই ম্যানেজ করতে হচ্ছে। তাঁর বাপের বাড়ি দমদমের বাড়ির ছাদ সাজানো হয়েছে। ওখানে বন্ধুরা আসবে। ‘হোলিপার্টি’ করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ