ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা, কোথায় বিয়ের আসর বসছে নায়িকার?

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল তাঁর বিয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বহুদিন ধরেই গুঞ্জন চলছিল তাঁর বিয়ের। অবশেষে প্রকাশ্যে এল নায়িকার বিয়ের তারিখ ও ভ্যেনুর নাম। ভুল নাম, ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, সিঁথিভর্তি সিঁদুর-সহ একাধিক কারণে নানা সময়ে বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। নেটপাড়ায় চর্চা হয়েছে তাঁকে নিয়ে। ধারাবাহিক থেকে তাঁর অভিনয়ের পথচলা শুরু হয়েছিল, কিন্তু এখন তিনি রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা। যাই হোক, ইংরেজি নববর্ষের শুরুতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। স্টুডিও পাড়া থেকে নেটপাড়া, সর্বত্র চর্চায় রয়েছে মধুমতি ও তাঁর জীবনের বিশেষ মানুষ।

হ্যাঁ, বেস্টফ্রেন্ড দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তাঁর সঙ্গেও অনেকদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি। তবে অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন মধুমিতার হবু বর। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আসলে দুজনেই শীতকাল ভালোবাসেন, তাই শীতেই বিয়ে সারছেন তাঁরা। আগামী ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা এবং দেবমাল্য। টলিপাড়ার অন্দরের খবর, বারুইপুর রাজবাড়িতে বসবে তাঁদের বিয়ের আসর। বিয়ের দিন দুজনেই সাবেকী পোশাকে সাজবেন। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে তাঁদের রিসেপশন। ২০১১ সালে সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেছিলেন মধুমিতা। এরপর একাধিক মেগার মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তিনি।

তবে ২০১৮ সালে, ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পরে তিনি ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন। এরপর বড় পর্দা ও ওটিটির জার্নি শুরু করেন তিনি। মাঝে কলকাতা ছেড়ে মুম্বইতেও পাড়ি দিলেও সেখানে সফলতা পান নি। অগত্যা কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আবারও ছোটপর্দায় পা থেকে রাখেন তিনি। এই মুহূর্তে ‘ভোলেবাবা পার করে গা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। মেগার পাশাপাশি, ছবির শ্যুটিং নিয়েও ব্যস্ত তিনি। সেই ছবির শ্যুটিং চলছে ঝাড়গ্রামে। তার মাঝেই বিয়ের প্ল্যানিং সেরে ফেলেছেন অভিনেত্রী। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত ছিলেন মধুমিতা। মাত্র ১৮ বছর বয়সেই সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তিনি ‘সিঙ্গল’ ছিলেন। তবে দেবমাল্যর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এলেও তিনি পুজোর সময় নতুন সম্পর্কে সিলমোহর দেন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?