ফেসবুকে এসে ছেলের জন্যে প্রার্থনা চাইলেন মাহি, কী হয়েছে নবজাতকের?

এরই মধ্যে সম্প্রতি মাহির একটি পোস্ট ব্যপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিলেন মাহি। ভক্তদের কাছে ছেলের জন্য চাইলেন আশীর্বাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় পেরিয়ে এখন রাজনৈতিক মঞ্চে তারকাদের ভিড়। গত ৭ জানুয়ারী হয়ে গেল বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচন। এ বছর নির্বাচনে দাঁড়িয়েছিলেন ঢালিউডের একাধিক তারকারা। যার মধ্যে অভিনেতা ফেরদৌস আহমেদ ছিলেন, হিরো আলম ছিলেন এবং অভিনেত্রী মাহিয়া মাহিও ছিলেন। তবে মাহি বা হিরো আলম কেউই ভোটে জিততে পারেননি। শুধু বিপুল পরিমাণে ভোট পেয়ে সাংসদ পদ হাঁকিয়ে নেন ফেরদৌস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের হয়ে বিপুল পরিমাণে ভোট পেয়েছেন ফেরদৌস। মাহিয়া মাহি প্রথমে এক দলের হয়ে মনোনয়ন পত্র কিনলেও পরে তা বদলান। কিন্তু তাতেও লাভ হয়নি। বিপুল সংখ্যক ভোটে হেরেছেন মাহি। সেই কারণে এখন তিনি চর্চায় রয়েছেন। এদিকে গত বছরেই মা হয়েছেন মাহি, ছেলেকে নিয়েই তাঁর এখন বেঁচে থাকা, অভিনয় থেকে একপ্রকার বিদায় নিয়েছেন অভিনেত্রী। নির্বাচনে হেরে বর্তমানে পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছে নায়িকা। যোগাযোগ মাধ্যমেও খুব একটা দেখা মেলে না নায়িকার।

মাঝে মধ্যে ছেলের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। এরই মধ্যে সম্প্রতি মাহির একটি পোস্ট ব্যপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিলেন মাহি। ভক্তদের কাছে ছেলের জন্য চাইলেন আশীর্বাদ। ফেসবুকে ছেলের একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘ইদানীং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে ফারিশের জন্ম দেন মাহি। এটি তাঁর দ্বিতীয় স্বামীর ঘরে সন্তান।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি