Didi No.1 শুটিংয়ে রুটি বেললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাষা দিবসের দিন Zee Bangla চ্যানেল’র অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর 1’র(Didi Number 1) শুটিংয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। জানা গিয়েছে, এই ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিংয়ে রুটি বেলা সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে শুটিংয়ের আগে মুখ্যমন্ত্রী রচনাকে জানিয়ে দিয়েছিলেন তিনি ‘দিদি নম্বর ওয়ানে’ গাইবেন, নাচবেন, বাজাবেন, কবিতাও বলবেন।  

‘দিদি নম্বর 1’র(Didi Number 1) শুটিংয়ে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন ডোনা   গঙ্গোপাধ্যায় অরুন্ধতী হোমচৌধুরী আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তারা সকলেই রুটি বেলায় অংশগ্রহণ করেছিলেন। তবে মুখ্যমন্ত্রী এখানে প্রতিযোগী হিসাবে নয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন। জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে মমতাকে  রুটি বেলতে অনুরোধ করেন রচনা। আর তখনই মমতা রচনা বলেন,’ আগে তুমি রুটি বেলে দেখাও!’ তারপরই মমতার অনুরোধে রুটি বেললেন রচনা। তবে এরপরেই মমতা ‘দিদি নম্বর 1’র মঞ্চে রুটি বেলে দেখালেন।

উল্লেখ্য,  কিছুদিন আগে এই শোয়ের সঞ্চালক তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) নবান্নে আসতে দেখা গিয়েছিল। সবাই ভেবেছিল তিনি হয়তো রাজনীতিতে যোগ দিচ্ছেন তৃণমূলে নাম লিখিয়ে। পরে অবশ্য জানা যায় তিনি নবান্নে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীকে তাঁর শো ‘দিদি নম্বর 1′-এ একটি শোতে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে।’জানা গিয়েছে, এদিন যে শুটিং হচ্ছে তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকছেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। আছেন গায়িকা অরুন্ধতি হোম চৌধুরীও। তবে মুখ্যমন্ত্রীর জন্য এদিন ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সূত্রের দাবি ‘দিদি নম্বর 1’-এ যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুধু নানা খেলাতেই অংশ নিচ্ছেন তাই নয়, নিজের জীবনের নানা অজানা কথাও জানাচ্ছেন। এদিনের শুটিংয়ে বিশেষ অতিথি হিসাবে থাকছেন তৃণমূল বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়। তবে এদিনের শুটিংয়ের পর্বটি ঠিক কবে দেখা যাবে তা কিন্তু জানা যায়নি। তবে খুব শীঘ্রই যে তা সম্প্রচারিত হবে সেটা Zee Bangla চ্যানেল’র সূত্রে জানা গিয়েছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস