২৫ বছর বাদে দেশের মাটিতে ফিরেই কেঁদে ফেললেন ‘করণ-অর্জুন’ অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সুপারহিট সিনেমা ‘করণ অর্জুন’-এ শাহরুখ-কাজল(Shahrukh-Kajol) জুটির পাশাপাশি নজর কেড়েছিল সলমান-মমতা(Salman-Mamta) জুটির কেমিস্ট্রি। মমতা কুলকার্নি(Mamta Kulkarni) ৯০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। উল্কার গতিতে জনপ্রিয়তা অর্জন করেও আচমকা বলিউড থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। প্রকৃতপক্ষে, বিদেশ পাড়ি দিয়েছিলেন তিনি, সেই কারণেই ছেদ পড়ে অভিনয় কেরিয়ারে।

আরও পড়ুনঃ ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

অবশেষে দীর্ঘ বিদেশবাসের পর অভিনেত্রী ফিরলেন নিজের দেশের মাটিতে। মুম্বইতে ফিরেই এদিন সমাজ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। চেহারায় পরিবর্তন ঘটলেও এতটুকু কমেনি অভিনেত্রীর লাবণ্য। দীর্ঘদিন পর ভারতে ফিরতে পেরে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন‌ তিনি। মাতৃভূমিতে ফেরার পরই পুরনো স্মৃতিগুলি তাজা হয়ে উঠছে বলেও এদিন জানালেন অভিনেত্রী। বিমানবন্দরে অবতরণের সময়ই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। এটি একটি গভীর আবেগঘন মুহূর্ত বলেও উল্লেখ করেন ‘করণ অর্জুন’ নায়িকা।

আরও পড়ুনঃ দারোগার কীর্তি, জেলে পোরার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক

প্রসঙ্গত উল্লেখ্য, করণ অর্জুন ছাড়াও বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন মমতা। বলিউড থেকে বিদায় নিয়ে বিদেশের মাটিতে পাড়ি দিলেও ব্যক্তিগত জীবনের কারণে একসময় খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। ১২ই এপ্রিল ২০১৬ সালে থানে পুলিশ দুটি গাড়ি থেকে দুই-তিন কিলো এফিড্রিন পাউডার উদ্ধার করে, যা আসক্তিমূলক ওষুধ হিসেবে পরিগণিত হয়। এই ঘটনায় অভিযুক্ত ময়ূর ও সাগরকে গ্রেফতার করা হয়েছিল। ওই ওষুধের মূল্য ছিল প্রায় ৮০ লাখ টাকা। দুজনেরই জাল পরিচয়পত্র ছিল। এই মামলাতে মমতার পরোক্ষ যোগ ছিল বলে সন্দেহ করা হয়। তদন্ত চলাকালীন, পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছিল এবং মমতা কুলকার্নি সহ সাতজনকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেসব বিতর্ক এখন অতীত।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক