‘সাধ্বী হয়েই থেকে যাব’, বিতর্ক চরমে উঠতেই ‘মহামণ্ডলেশ্বর’ পদ ছাড়লেন মমতা কুলকার্নি

বিতর্ক চরমে উঠতেই 'মহামণ্ডলেশ্বর' পদ ছাড়লেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। সপ্তাহ দুয়েক আগেই মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কুলকার্নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্ক চরমে উঠতেই ‘মহামণ্ডলেশ্বর’ পদ ছাড়লেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। সপ্তাহ দুয়েক আগেই মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কুলকার্নি। পাশাপাশি পেয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’ পদ। যেটি একটি উচ্চপর্যায়ের সন্ন্যাস পদ। কিন্তু মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। এমনকী কিন্নর আখড়ায় তাঁর ‘মহামণ্ডলেশ্বর’ পদ পাওয়া ঘিরেও অন্যান্য সাধুরা আপত্তি জানান। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তীব্র সমালোচনার সম্মুখীন হন মমতা কুলকার্নি। দাবি ওঠে, সাহসী দৃশ্যে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মমতা কুলকার্নি। কিন্তু প্রথম থেকেই তিনি বিতর্কিত। দাউদের সঙ্গে প্রেম, মাদক পাচারের সঙ্গে যুক্ত-সহ একাধিক বিতর্কে নাম জড়িয়েছে মমতা কুলকার্নির। সেই মানুষটির বেদশাস্ত্র নিয়ে আদৌ কী কোনও জ্ঞান আছে?

তাহলে কী করে সন্ন্যাস পদ পেলেন? যদিও অভিনেত্রীকে সন্ন্যাস নেওয়ার পরের দিনই কিন্নর আখড়া থেকে বিতাড়িত করেছিল আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস। এরপর থেকেই তাঁকে নিয়ে নানা চর্চা। এমনটাও দাবি উঠেছিল যে, ১০ কোটি টাকা ঘুষ দিয়ে ‘মহামণ্ডলেশ্বর’ পদ কিনেছেন অভিনেত্রী! এমন সব বিতর্কে বিরক্ত হয়ে অবশেষে মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগ করলেন মমতা কুলকার্নি। সোমবার একটি ভিডিও শেয়ার করে আনুষ্ঠানিকভাবে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন অভিনেত্রী।

 

ভিডিওতে অভিনেত্রী বললেন, “আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দগিরি এই পদ থেকে পদত্যাগ করছি। এই কারণে উভয় গোষ্ঠীর মধ্যে যে লড়াই চলছে তা ঠিক নয়। আমি ২৫ বছর ধরে একজন সাধ্বী ছিলাম এবং আমি সেই ভাবেই থাকব। মহামণ্ডলেশ্বর হিসেবে আমি যে সম্মান পেয়েছি তা ছিল ২৫ বছর ধরে সাঁতার শেখার এবং তারপর বাচ্চাদের তা শেখানোর মতো কার্যক্রম। কিন্তু মহামণ্ডলেশ্বর হিসেবে আমাকে নিযুক্ত করার পর যে ক্ষোভ দেখা দিয়েছিল তা অযৌক্তিক ছিল। আমি ২৫ বছর আগে বলিউড ছেড়েছিলাম এবং তারপরে, আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম এবং সবকিছু থেকে দূরে ছিলাম। আমাকে নিয়ে মানুষের অনেক প্রতিক্রিয়া রয়েছে। আমি লক্ষ্য করেছি যে অনেক লোক আমাকে মহামণ্ডলেশ্বর হিসেবে নিযুক্ত করায় আপত্তি জানিয়েছে, সে শঙ্করাচার্য হোক বা অন্য কেউ। আমাকে কোনও কৈলাস বা মানস সরোবরে যেতে হবে না, আমার গত ২৫ বছরের তপস্যার জন্য আমার সামনে ব্রহ্মাণ্ড রয়েছে।” আসলে অজয় দাস এবং মহালক্ষ্মী নারায়ণের মধ্যে মমতা কুলকার্নিকে নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছিল, সেই কারণেই মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর পদত্যাগ করলেন। অজ্ঞাতসারে, কয়েকজন সাধু মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর হিসেবে ঘোষণা করার বিরোধিতা করায় ঋষি অজয় ​​দাস অভিনেত্রী মমতা কুলকার্নি এবং লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী উভয়কেই পদ থেকে সরিয়ে দেন।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের