এ কী কাণ্ড! আচমকাই মহাকুম্ভে গিয়ে পিণ্ডদান করে সন্ন্যাস নিলেন মমতা

মমতা মহাকুম্ভে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী তথা ডক্টর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি মহারাজ এবং জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৈচৈ কাণ্ড মহাকুম্ভ মেলায়! ২৫ বছর পর দেশে ফিরে সন্ন্যাস নিলেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্ণী। শুধু তাই নয়, কুম্ভের মাটিতে পা রেখে নিজের পিতৃদত্ত নামও বদলে ফেললেন মমতা কুলকার্ণী। এখন থেকে তিনি ‘শ্রী ইয়ামাই মমতা নন্দ গিরি’ নামে পরিচিত হবেন। মমতা কুলকার্ণী নব্বই দশকের বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী। তিনি বলিউডকে একাধিক উপহার দিয়েছেন। কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই ২,০০০ কোটি টাকা আন্তর্জাতিক ড্রাগ পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে ছিলেন মমতা। ক্লিনচিট পাওয়ার ২৫ বছর পর গত বছর ভারতে ফিরেছেন মমতা কুলকার্ণী।

আর ভারতে ফেরার কথা নিজেই জানিয়েছেন মমতা কুলকার্ণী। ২৫ বছর পর অভিনেত্রীকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন মমতার ভক্তরা। বলিউডে তাঁর অপেক্ষাকৃত ছোট কেরিয়ার থাকা সত্ত্বেও মমতা তাঁর সাহসী চেহারা এবং গ্ল্যামারাস অঙ্গভঙ্গি দিয়ে পুরুষদের মনে হিল্লোল তুলেছেন। মমতা তাঁর অভিনীত সবকটি ছবিতেই লিড ভূমিকাতেই অভিনয় করেছেন। যাই হোক, ২৫ বছর পর দেশে ফেরার পর অভিনেত্রীর সকল ভক্তরা তাঁকে নতুন ছবিতে দেখার জন্যে মুখিয়ে ছিলেন, কিন্তু ভক্ত দের আশায় জল ঢেলে মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্ণী। শুক্রবার (২৪ জানুয়ারি) কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর হবেন মমতা কুলকার্ণী।

আজ সন্ধ্যায় সঙ্গমে পিন্ড দান করবেন তিনি। সন্ধ্যা ৬টায় কিন্নর আখড়ায় তাঁর পট্টাভিষেক অনুষ্ঠান হবে। মমতা মহাকুম্ভে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী তথা ডক্টর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি মহারাজ এবং জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেছেন। তাঁদের বৈঠকের ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  অজ্ঞাতদের জন্য জানিয়ে রাখি, মহামণ্ডলেশ্বর হল দশনামী আদেশের হিন্দু সন্ন্যাসীদের একটি উপাধি। মহামণ্ডলেশ্বর শব্দটি অনুবাদ করে ‘মহান বা অসংখ্য মঠের প্রধান’। মহামণ্ডলেশ্বর হিসাবে, নেতারা সনাতন ধর্মের শিক্ষা ছড়িয়ে দেন চারিদিকে, যার মধ্যে ধার্মিকতার জীবনযাপন এবং একটি উন্নত সমাজে অবদান রাখাও বোঝায়।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে ২৫ বছর পর ভারতে ফিরেছেন মমতা কুলকার্ণী। মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। বহু বছর পর তাঁকে ভারতে দেখে সবাই অবাক হয়ে যান সকলে। ধারণা করা হয়েছিল, মমতা কুলকার্ণী বলিউডে প্রত্যাবর্তন করবেন নয়তো বিগবস 18 এ প্রবেশ করার জন্যেই ভারতে এসেছেন। কিন্তু অভিনেত্রী সমস্ত গুজব এবং জল্পনা প্রত্যাখ্যান করে জানান, তিনি মহাকুম্ভে অংশ নিতেই ২৫ বছর পর ভারতে ফিরেছেন। ২০০০ সালে, মমতা কুলকার্ণী ভারতকে বিদায় জানিয়েছিলেন। ফিরে আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘সবাইকে হাই, আমি মমতা কুলকার্ণী এবং আমি ২৫ বছর পর ভারত, বোম্বে, মুম্বাই, আমচি মুম্বাইতে ফিরে এসেছি। আমি ২০০০ সালে ভারত ছেড়েছিলাম এবং ২০২৪ সালে ফিরে এসেছি। আমি এখানে আছি এবং আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। ফ্লাইট যখন অবতরণ করে, আমি আমার বাম এবং ডান দিকে তাকাতে শুরু করি। ২৪ বছর পর আমার দেশকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়লাম। আমার চোখে জল ছিল। মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবার আবেগপ্রবণ হয়ে পড়ি।” তাঁর উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রগুলি হল করণ অর্জুন, চায়না গেট, তিরঙ্গা, আশিক আওয়ারা, ক্রান্তিবীর, বাজি, সবসে বড় খিলাড়ি, পুলিশওয়ালা গুন্ডা এবং আরও অনেক কিছু।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের