চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরিয়ারে সেঞ্চুরি! কাঁধে তলোয়ার, রক্তের বিছানায় হিংস্র অবতারে মনোজ বাজপেয়ী

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, নিঃসন্দেহে বলিউডের একজন প্রতিভাবান অভিনেতা। যার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। যাই হোক, এবার নিজের ১০০ তম ছবির নাম ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী। গতবছর ‘জোরাম’ দিয়ে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে শুধু এই ছবি নয়, তাঁর প্রতিটি অভিনয়ই দর্শকদের মন জয় করে। যাই হোক, বৃহস্পতিবার মুক্তি পেল অভিনেতার পরবর্তী ছবি ‘ভাইয়াজি’-র পোস্টার।

মনোজের আসন্ন ছবির নাম ভাইয়াজি, এবং এই ছবিটি দিয়েই তিনি বলিউডে সেঞ্চুরি করতে চলেছেন। এটি তাঁর ১০০ তম ছবি। ভাইয়াজির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে আজ বৃহস্পতিবার। ছবির ফার্স্ট-লুক পোস্টার দেখেই রীতিমতো কুপোকাত নেটমহলে। পোস্টারে মনোজকে দেশি লুকে দেখা গিয়েছে। অভিনেতা একটি ধুতি এবং কুর্তা পরেছেন এবং তাঁর ঠোঁটে সিগারেট দেখা যায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর রক্ত। মুখে সিগারেট, গলায় তোয়ালে আর মুখে ভয়ের ছাপ, অভিনেতার চেহারাটাকে ভীষণ হিংস্র করে তুলেছে। এই পোস্টারের সঙ্গে সঙ্গে, ছবির মুক্তির তারিখ এবং টিজারেরও একটি আপডেট দেওয়া হয়েছে। ছবিটি ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আর ভাইয়াজির প্রথম টিজার ২০ মার্চ দুপুর ২:৪২ টায় লঞ্চ হবে।

এই তথ্য সামনে আসার পর ভক্তদের উত্তেজনা দ্বিগুণ বেড়েছে। ভাইয়াজির পরিচালক অপূর্ব সিং কার্কি। এর আগে তিনি প্রযোজনা করেছিলেন মনোজের দুর্দান্ত সিনেমা সির্ফ এক বান্দা কাফি হ্যায়।
কাজের ফ্রন্টে, মনোজের শেষ রিলিজ জোরাম। যেটি এখনও পর্যন্ত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪ এবং ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস ২০২৪ জিতেছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ