মনোজ মিত্রের অবস্থা সঙ্কটজনক, কী জানাচ্ছেন প্রখ্যাত নাট্যকারের পরিবার?

যদিও বুকে ব্যথা নিয়ে চলতি বছরে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক, সুস্থ হয়ে বাড়িতেও ফিরে গিয়েছিলেন 'বাঞ্ছারাম'। কিন্তু এখন তাঁর অবস্থা খুব একটা ভাল নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে দুঃখের খবর। ফের হাসপাতালে ভর্তি প্রখ্যাত নাট্যকার এবং অভিনেতা মনোজ মিত্র। মাস কয়েক আগেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিছুদিন চিকিৎসার পর তাঁকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি অভিনেতা। আবারও জরুরী অবস্থার ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। সূত্রের খবর, কলকাতা হার্ট ক্লিনিক এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) মনোজ মিত্র ভর্তি। হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় মনোজ মিত্র। মাঝে মাঝে জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের চিনতে পারছেন ৮৫ বছর বয়সী অভিনেতা। তবে তিনি আদেউ কতটা সুস্থ হয়ে উঠবেন, তা এখনও আশা দিতে পারছেন না চিকিৎসকেরা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেতার ভাই অমর মিত্র জানিয়েছেন, “আমরা প্রত্যেকে মন থেকে চাইছি, ‘বাঞ্ছারাম’ আবার উঠে দাঁড়ান।” তবে দিন কয়েক আগেই অভিনেতার অসুস্থতা নিয়ে একটি ভুয়ো খবর ছড়িয়েছিল। সে নিয়েও অভিনেতার পরিবার প্রচণ্ড বিরক্ত। যদিও বুকে ব্যথা নিয়ে চলতি বছরে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক, সুস্থ হয়ে বাড়িতেও ফিরে গিয়েছিলেন ‘বাঞ্ছারাম’। কিন্তু এখন তাঁর অবস্থা খুব একটা ভাল নয়। প্রথমবার জুলাই মাসের ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। সেই সময় তাঁর পেসমেকার বসানো হয়। আবার গত ৩০ অগস্ট অভিনেতার একটি ভাইয়ের মৃত্যুর দিন ফের তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এরপর গত শুক্রবার ফের বুকে ব্যথা, শ্বাসকষ্টের জন্যে তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ডায়বেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, COPD, ডিমনিশিয়া-সহ একাধিক শারীরিক অসুখ তাঁর হার্টের ফাংশন কমিয়ে দিয়েছে। বর্তমানে তিনি কার্ডিওজেনিক শকে আছেন এবং তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। মনোজ মিত্রের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই মনখারাপ সিনে দুনিয়া এবং নাট্যজগতের। প্রত্যেকের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসুক। এদিকে সোমবার সকাল থেকেই মনোজ মিত্রের শারীরিক পরিস্থিতি নিয়ে নানা ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কোথাও কোথাও দাবি করা হয়েছিল প্রবীণ অভিনেতা মারা গিয়েছেন। কিন্তু এ খবরটি সম্পূর্ণ ভুয়ো, তিনি এখন ক্রিটিক্যাল ক্লিনিকে ভর্তি।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ