অভিনয়ের জন্য IIT ছেড়েছিলেন, চেনেন নাকি নানা পাটেকরের স্ত্রীকে?

জানেন কী, নীলকান্তি পাটেকরও একজন দুর্ধর্ষ অভিনেত্রী, কিন্তু ছেলে মারা যাওয়ার পর অভিনয় থেকে সরে গিয়েছিলেন তিনি। এমনকী তিনি একজন আইআইটিয়ান, অর্থাৎ ইঞ্জিনিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা পাটেকর বলিউডের এক বিখ্যাত নাম। নায়ক সুলভ দেখতে নাহলেও দক্ষ অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন সকলে। মারাঠি এবং বলিউড উভয় সিনেমারই একজন সম্মানিত ব্যক্তিত্ব নানা পাটেকর। পজিটিভ, নেগেটিভ দুই চরিত্রেই তিনি সমান পারদর্শী। ১৯৭৮ সালে ‘গরমান’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর ধীরে ধীরে “সালাম বোম্বে”, “পরিন্দা”, “ক্রান্তিবীর”, “প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক”, “রাজু বন গ্যায়া জেন্টলম্যান”, “অঙ্গার”, “অগ্নি সাক্ষী”, “খামোশি: দ্য মিউজিক্যাল” (১৯৯৬) এর মতো একাধিক সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজেকে বহুমুখী অভিনেতা দের মধ্যে একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এতদিন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গেলেও তাঁর স্ত্রী নীলকান্তি পাটেকর সম্পর্কে খুব কম তথ্যই জানা নেই ভক্তদের।

আজ অভিনেতার স্ত্রীর বিষয়েই জানাবো একাধিক তথ্য, যা জানলে অবাক হবে আপনিও! জানেন কী, নীলকান্তি পাটেকরও একজন দুর্ধর্ষ অভিনেত্রী, কিন্তু ছেলে মারা যাওয়ার পর অভিনয় থেকে সরে গিয়েছিলেন তিনি। এমনকী তিনি একজন আইআইটিয়ান, অর্থাৎ ইঞ্জিনিয়ার। নানা এবং নীলকান্তির প্রথম দেখা হয়েছিল একটি মারাঠি চলচ্চিত্রের শুটিংয়ে। তখন তিনি কর্মসূত্রে একজন ব্যাংক অফিসার ছিলেন। মাত্র আড়াই হাজার টাকা বেতন পেতেন। শীঘ্রই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং তারা ১৯৭৮ সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের কয়েক বছর পর, তাঁরা পুত্র সন্তানের জন্মের মাধ্যমে পিতামাতার মর্যাদা লাভ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র আড়াই বছর বয়সে নানা এবং নীলকান্ত তাঁদের প্রথম সন্তানকে হিরান। মর্মান্তিকভাবে মারা যায় সে। পরে, এই দম্পতির আরেকটি পুত্র হয়, যার নাম তারা ভালোবেসে মলহার রাখেন। মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন নীলকান্তি।

তাঁর বাবা কেন্দ্রীয় আবগারি দফতরে কর্মরত ছিলেন। যার কারণে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে বিভিন্ন শহরে। কারণ তার বাবার বারবার বদলি হত। তিনি পদার্থবিদ্যায় স্নাতক। এমনকী বাবার জেদের পরে তিনি আইআইটি প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তাঁর ঝোঁক সর্বদা অভিনয়ের প্রতি ছিল। তাই মাঝপথেই পড়াশোনায় ইতি টানেন তিনি। এরপর তিনি আস্তে আস্তে থিয়েটারে অভিনয় করতে শুরু করেন। আর তাতেও সফলতা পান। নীলকান্তি থিয়েটার এবং চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য অনেক পুরষ্কার জিতেছেন। ১৯৭৩ সালে মহারাষ্ট্র রাজ্য নাট্য প্রতিযোগিতায় তিনি সেরা অভিনেত্রীর জন্য স্বর্ণপদক জিতেছেন। তাছাড়া, ১৯৮৯ সালে, তিনি “আত্মবিশ্বাস” চলচ্চিত্রের জন্য মহারাষ্ট্র রাজ্য সরকারের কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরষ্কারও জিতেছেন। এছাড়াও তিনি সচিন পিলগাঁওকারের বিপরীতে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন, যিনি নিজেই ছবিটি পরিচালনা করেছিলেন। তবে নীলকান্তি তাঁর বৈবাহিক জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য অভিনয় থেকে সরে আসেন। অবশেষে বহু বছর পর তিনি ২০২৫ সালে, ভিকি কৌশলের ঐতিহাসিক নাটক “ছাভা” দিয়ে বলিউডে শক্তিশালী প্রত্যাবর্তন করেন। ছবিতে তিনি ‘ধারাউ’ চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এবং ‘পুরোনো চাল ভাতে বাড়ে’ সেটাও বুঝিয়ে দিয়েছেন।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি