দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লভ রঞ্জনের ছবির ভাগ্যে বদলে গেল ক্যাট-বিজয়ের নতুন ছবির শুটিং ফ্লোর

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের পর থেকে একে একে বিভিন্ন ছবিতে চুটিয়ে কাজ করছেন ক্যাটরিনা। আগামিতে তাঁকে বিজয় সেতুপতির সঙ্গে ক্যাটরিনাকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শককুল। ‘মেরি ক্রিসমাস’ ছবিতে জুটি বাঁধবেন তারা। কিন্তু হঠাৎই বদলে যাচ্ছে এই ছবির শুটিং এর লোকেশন। কেন এই পরিবর্তন? জানা যাচ্ছে লভ রঞ্জনের ছবির পাশের সেটেই হচ্ছিল ক্যাট ও বিজয় অভিনীত এই ছবির শুটিং। বেশ কিছুদিন আগে লভ রঞ্জন পরিচালিত ছবির  ছবির সেটে আগুন ধরে যায়। প্রাণও যায় এক ব্যাক্তির। ওই সেটের পাশের সেটেই চলছিল ক্যাট ও বিজয়ের নতুন এই ছবি ‘মেরি ক্রিসমাস’র শুটিং। 

এই দুর্ঘটনার পরই ‘মেরি ক্রিসমাস’র প্রযোজক রমেশ তুরানি সিদ্ধান্ত নেন চিত্রকূট স্টুডিও থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে তাঁর এই ছবির শুটিং এর সেট। কারণ ওই অগ্নিকান্ড হওয়ার পর দমকল ও পুলিশ আধিকারিকরা এই স্টুডিও পুরোপুরি সিল করে দেয় এবং শুটিং এর সেট ভেঙে দেয়। তাই এবার ‘মেরি ক্রিসমাস’র শুটিং ফ্লোর সরিয়ে নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে। 

শ্রী রাম রাঘবন পরিচালিত এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা ও বিজয় সেতুপতি। ২০২১ সালে শুরু হয়েছিল এই ছবির শুটিং। এর আগে ছবির কথা নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে জানিয়েছিলেন যে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিনয় পাঠককে। 

Published by:

Share Link:

More Releted News:

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ