‘মেয়েবেলা’র জন্যে ৮০ জনের পরিবার খেতে পায়’, রূপার তুঘলকি আচরণে ক্ষুব্ধ লেখক

আপনি একটা ডেলি সোপকে প্রায় পথে বসিয়ে চলে গেলেন। তাঁরা কী করে টেলিকাস্ট করবে এপিসোড, এটা একবার ভাবলেন না। তবুও কিন্তু মেয়েবেলা ইউনিট পারলো।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার ‘মেয়েবেলা’ নিয়ে চলছে একাধিক কন্ট্রোভার্সি। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল ত্যাগের পর থেকেই ধুন্ধুমার শুরু। এই মুহূর্তে সিরিয়ালে ডোডোর মায়ের অভিনয় করছেন অনুশ্রী দাস। তিনিও বেশ ধারাবাহিকের পরিচিত মুখ। তবে দুজনেই চলচ্চিত্রের মানুষ। তবে বহুবছর পর রাজনৈতিক গন্ডি পেরিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু ৩ মাসের মধ্যেই সিরিয়াল থেকে বেরিয়ে আসা দর্শকদের নানা বিড়ম্বনার মধ্যে ফেলেছে। সিরিয়াল ছাড়ার কারণ হিসেবে অভিনেত্রী বলেন, মেয়েবেলার কনটেন্ট ‘রিগ্রেসিভ’, সিরিয়ালে যা দেখানো হচ্ছে তা ‘নোংরামি’। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ছিলেন এই সিরিয়ালের মূল আকর্ষণ, তাই তাঁর সরে যাওয়াটা বিরাট ধাক্কা গোটা টিমের কাছে। বিথীকা মিত্রের চরিত্রের জন্য রাতারাতি নিয়োগ করা হয় অনুশ্রী দাসকে। তিনিও সাধ্যমতো এই চরিত্র ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নেন। যদিও রূপার অভিযোগ নিয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ মুখ না খুললেও সম্প্রতি রূপা গঙ্গোপাধ্যায়ের নামে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ আনলেন মেয়েবেলা-র ক্রিয়েটিভ টিমের এক সদস্য। 

রূপা গঙ্গোপাধ্যায় যেদিন শেষবার হাজির ছিলেন সেটে, সেদিন ঠিক কী হয়েছিল? এই বিষয়ে শুভময় নামের ওই ক্রু সদস্য বলেন, ‘এক মঙ্গলবার দুপুরে আচমকা শুটিংয়ের মাঝপথে তিনি বললেন ওনার ভালো লাগছে না শুটিং করতে। এটুকু বলে উনি বাড়ি চলে গেলেন। গোটা মেয়েবেলা ইউনিট, কী ভয়ানক বিপদের মুখে পড়লেন উনি একবারও ভাবলেন না। সম্প্রচারকারি চ্যানেলকে আমরা কী জবাব দেব সে কথা মনেও আনলেন না। যদিও আমাদেরকে পাশে সবসময়ই চ্যানেল দাঁড়িয়েছে। উনি কারুর কোনও কথা কানেই তুলললেন না। পরেরদিন চ্যানেল কতৃপক্ষ, রচয়িতা, প্রযোজক, পরিচালক সবাই ওনার বাড়ি গিয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। উনি সিদ্ধান্ত নিলেন না। তখনও আমরা দোলাচলে। জানি না বীথি হিসেবে উনি আছেন? নাকি নেই? উনি জানাবেন বললেন। ওনাকে পরের বেশ কিছু এপিসোড লিখে লিখে পাঠানো হল, প্রায় যুদ্ধকালীন তৎপরতায়। আমিও সেই যুদ্ধের একজন সৈনিক। এরপর উনি সবটা পড়ে, সময় নিলেন, আমরা তখন বীথিকা মিত্রকে ছাড়া কীভাবে মেয়েবেলার এপিসোড তৈরি করা যায়, সেই লড়াই করছি। নয়তো টেলিকাস্ট বন্ধ হয়ে যাবে। এতগুলো মানুষের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। শুরু থেকেই রূপা গঙ্গোপাধ্যায়ের তুঘলকি আচরণ ছিল। আজ ভালো লাগছে না, আজ না অনেক সিন এসব। দিদি গো, ৭০/৮০ জন মানুষ এবং তাঁদের পরিবার দু’বেলা খেতে পায়, তোমার মেয়েবেলার জন্য। আপনি একটা গোটা ইউনিটকে বিপদে ফেলতে পারেন না। আপনি একদিন হঠাৎ বলতে পারেন না, আমি আর শুট করবো না মেয়েবেলা। আপনি আপনার মর্জি মত চলে গেলেন, ইউনিটের কী হাল হলো খোঁজ নিয়েছিলেন? গোটা মেয়েবেলা ইউনিট নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছিল। আমরা কেউ সরকারী চাকরি করি না। এভাবে দুম করে শুট অফ করে চলে যাওয়া যায়? শুরু থেকেই এই সমস্যা হয়েছে আমাদের।’

এরপর শুভময় অভিযোগের সুরে বলেন, ভগবান আছে, রূপা গঙ্গোপাধ্যায়কে ছাড়াও লড়াই চালিয়ে যাচ্ছে ‘মেয়েবেলা’ টিম, সিরিয়াল বন্ধ হয়নি। আপনি একটা ডেলি সোপকে প্রায় পথে বসিয়ে চলে গেলেন। তাঁরা কী করে টেলিকাস্ট করবে এপিসোড, এটা একবার ভাবলেন না। তবুও কিন্তু মেয়েবেলা ইউনিট পারলো। আর সেটাই কী আপনার খারাপ লাগলো? আপনার বদলে অনুশ্রী দাস এলেন। শুধু এলেন না, মেয়েবেলাকে পুনরুজ্জীবিত করলেন। এটাই কী আপনার সত্তাকে আঘাত করলো? মেয়েবেলা থামবে না।’

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত