‘মিলি’ সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ্যে, তবে কী শেষ হচ্ছে ‘খেলনা বাড়ি’?

এখন খেলনা বাড়ি বন্ধ হচ্ছে না, এইটুকু আমি কনফার্ম বলতে পারি। আমাদের কাছে চ্যানেলের তরফে এমন কোনও খবর এসে পৌঁছায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপির মারপ্যাচে একের পর এক বন্ধ হচ্ছে সিরিয়াল, বন্ধ না হলেও সময় বদলাচ্ছে কেননা নতুন সিরিয়ালের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে হচ্ছে। আর মানুষও খুব একটা আকর্ষণ না পেলে সেই সিরিয়াল থেকে মুখ ফেরাচ্ছে। তাই প্রতি মাসেই সিরিয়ালের প্রথম সারির চ্যানেলগুলিতে একেকটি নতুন সিরিয়াল লঞ্চ হচ্ছে। আর এখন আবার টিআরপি এদিক থেকে ওদিক ঘটলেই  সাতপাঁচ না ভেবেই সেই সিরিয়াল দুম করে বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। সপ্তাহ খানেক আগেই সামনে এসেছিল জি বাংলার আসন্ন মেগা ‘মিলি’র প্রোমো।

এই মেগার হাত ধরেই প্রায় ৫ মাস পর অভিনয়ে ফিরছেন স্টার জলসার ‘আলতা ফড়িং’। তবে এবার তিনি জি কন্যে হয়ে পর্দায় রাজত্ব জমাতে চলেছেন। বিপরীতে সিনেমার নায়ক অনুভব কাঞ্জিলাল। আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে রাত ৯টার স্লটে শুরু হতে চলেছে ‘মিলি’। কিন্তু ৪৮ ঘন্টা পরেও ওই স্লটের ‘খেলনা বাড়ি’র নতুন সময় ঘোষণা করেনি চ্যানেল, স্বাভাবিকভাবেই ঘুম ছুটেছে ভক্তদের। ২০২২ সালের ১৬শে মে শুরু হয়েছিল ‘খেলনা বাড়ি’র সফর। শুরুতে সন্ধ্যে সাড়ে ৬টা-র স্লটে ছিল, এরপর মানালির ‘কার কাছে কই মনের কথা’র আগমনে জুলাই মাসের শুরুতেই সেই স্লট থেকে সরিয়ে রাত ৯টায় জায়গা দেওয়া হয় এই মেগাকে। কিন্তু এবার মিলির আগমনে বোধহয় সত্যই শেষ হচ্ছে মিতুলের সফর? তবে চিন্তার কিছুই নেই। এক্ষুনি শেষ হচ্ছে না মিতুলের সফর।

এদিন হাসিমুখেই মিতুল ওরফে আরাত্রিকা একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখন খেলনা বাড়ি বন্ধ হচ্ছে না, এইটুকু আমি কনফার্ম বলতে পারি। আমাদের কাছে চ্যানেলের তরফে এমন কোনও খবর এসে পৌঁছায়নি। কিন্তু সিরিয়াল নিয়ে চ্যানেলের কী সিদ্ধান্ত অর্থাৎ কোন স্লটে যাচ্ছে না যাচ্ছে সেটা এখন বলতে পারব না। তবে এইটুকু বলব খেলনা বাড়ি বন্ধ হচ্ছে না’। সুতরাং মিতুল-ইন্দ্রর ভক্তরা আপতত নিশ্চিন্তে থাকুন। যদিও টেলিপাড়ায় জোর জল্পনা পুজোর আগে বন্ধ হতে পারে ‘মুকুট’। হয়তো সেই জায়গায় ঠেলে দিতে পারে খেলনা বাড়ি কে, যদিও এখনও কোনও পাকা খবর পাওয়া যায়নি। 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?