মার্কিন মুলুক থেকে দেশে ফিরেই সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

১২ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে অবসর কাটিয়ে দেশে ফিরলেন বিদ্যা সিনহা মিম। আর দেশে ফিরেই ভক্তদের সুখবর দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১২ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে অবসর কাটিয়ে দেশে ফিরলেন বিদ্যা সিনহা মিম। আর দেশে ফিরেই ভক্তদের সুখবর দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। কী ভাবছেন তো মা হতে চলেছেন কিনা তিনি? কারণ এই মূহুর্তে বিনোদন জগত জুড়েই শুধুই নায়িকাদের মা হওয়ার সুখবর। কিন্তু একেবারেই নয়, এ বছর জন্মদিনেই মিম জানিয়ে দিয়েছিলেন তাঁর এখন মা হওয়ার কোনও ইচ্ছে নেই। কাজেই মন দিতে চান তিনি। তাহলে কীসের সুখবর? মিমকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মানুষ’ ছবিতে। যেখানে অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছিলেন টলিউড সুপারস্টার জিৎ। ঢালিউড পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমার মাধ্যমেই টলিউডেও ডেবিউ করেছেন মিম। এপার ও ওপার বাংলার যৌথ উদ্যোগে ছবিটি নির্মিত হয়েছিল। যেখানে কলকাতার মানুষের কাছেও মিমের অভিনয় প্রশংসা পেয়েছে। এরপর আর কোনও ছবিতে মিমকে দেখা যায়নি। আসন্ন কোন ছবিতে তিনি অভিনয় করছেন তাও জানা যায়নি। তবে বিজ্ঞাপনে শুটিং করছেন।

সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ভক্তদের সেই সুখবরই দিলেন বিদ্যা সিনহা মিম। এরই সঙ্গে তিনি বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ড গড়লেন। জানা গিয়েছে, জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। এ বিষয়ে মিম একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের ওপর মানুষের বিশ্বাস অগাধ। তাই সবার বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি ভালোমানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলার চেষ্টা করি। এটিও তেমনই একটা প্রতিষ্ঠান।’

সম্প্রতি এই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন মিম। এদিকে তাঁকে আগামিতে দেখা যাবে ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে। সেই ছবির কাজও ইতিমধ্যেই শেষ করেছেন অভিনেত্রী। যেখানে তিনি প্রখ্যাত সাংবাদিক, লেখক শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও তিনি রায়হান রাফী পরিচালিত ‘ইত্তেফাক’ সিনেমার কাজ শুরু করেছিলেন। এতে তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ। কিন্তু সিনেমাটির কাজ আদৌ শেষ হয়নি। এদিকে তাঁর শেষ ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল ‘পরাণ’, যে ছবি দিয়ে তিনি দারুণ সাড়া ফেলেছেন।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী