ঢাকাই ছবিতে ডেবিউ মিমির, প্রথমেই শাকিব খানের নায়িকা

তবে মিমি বরাবরই বলেছেন, বাংলাদেশের ছবিতে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেকদিনের। তাই সেই ইচ্ছে তাঁর পূরণ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গতকাল ব্রিগেডে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ পড়েছে একাধিক পুরোনো নাম। বাদ পড়েছে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীরও। আগামী নির্বাচনে তাঁকে আর দেখা যাবেনা। তবে অভিনেত্রী স্বেচ্ছায় রাজনৈতিক কেরিয়ার ছেড়েছেন। তাই তৃণমূলের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এবার তিনি সম্পূর্ণ অভিনয় কেরিয়ারেই মনোযোগ দেবেন। দিন কয়েক আগে থেকেই গুঞ্জন চলছিল যে, এবার ঢালিউডে ডেবিউ করতে চলেছেন মিমি। ]

যেখানে ইতিমধ্যেই ইধিকা, দর্শনা-সহ একাধিক টলিউড অভিনেত্রী নাম লিখিয়ে ফেলেছেন। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশের কিং শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী, তবে তিনি একা নন, আরও এক বাংলাদেশী নায়িকা থাকবে সেই ছবিতে। বর্তমানে শাকিব খানের বিজি শিডাউল। তাঁর হাতে রয়েছে রাজকুমার, তুফান, দরদ-সহ একাধিক ছবি। যদিও দরদ ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি। যার অর্ধেক শুটিং হয়েছে ভারতে, এই ছবি শুধু বাংলা নয়। হিন্দি, তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে, শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। এদিকে আজ গুঞ্জনে পড়ল শিলমোহর। শাকিব খানের পরবর্তী ছবি ‘তুফান’-এর নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এছাড়াও এই ছবিতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা (Nabila)।

এপার ও ওপার বাংলার নায়ক-নায়িকাদের মিলিয়ে তৈরি হচ্ছে ‘তুফান’ (Toofan)। রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন ‘আলফা আই’, চরকি ও এসভিএফ (SVF)। এর আগে বাংলাদেশের কোনও ছবিতে দেখা যায়নি মিমিকে। তাই বাংলাদেশী ছবিতে তাঁর কাজ করা নিয়ে অনেকদিনের আগে থেকেই একটি গুঞ্জন চলছিল। এবার, সেই খবরে সিলমোহর পড়ল। তবে মিমি বরাবরই বলেছেন, বাংলাদেশের ছবিতে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেকদিনের। তাই সেই ইচ্ছে তাঁর পূরণ হতে চলেছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি