বড়দিনের ছুটিতে রেটিং-এ পতন! তবুও দর্শকদের পছন্দের তালিকায় ‘মিঠাই’

নন ফিকশন শো হিসেবে ঘুরে দাঁড়িয়েছে 'দাদাগিরি আনলিমিটেড'। রেটিং পয়েন্ট পেয়েছে ৭.১

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মিঠাই’-এর মনোহরাতেই মেতে বাঙালি। তাই বছরের শেষেও টিআরপি রেটিং-এ শীর্ষে রয়েছে আদৃত ও সৌমিতৃষা অভিনীত এই ধারাবাহিক। জি বাংলার এই ধারাবাহিককে টলাতে পারেনি কেউই। যদিও বিগত কিছু সপ্তাহের তুলনায় শেষ সপ্তাহে কমেছে রেটিং। কারণ হিসেবে সমালোচকদের ধারনা বড়দিনের ছুটিতে গা ভাসিয়েছেন অনেকেই। তাই টেলিভিশনের ধারাবাহিক দেখার প্রতি অনীহা ছিলই। তাই বছরের শেষে প্রথম স্থানেই লড়াই শেষ করল ‘মিঠাই’। সাপ্তাহিক রেটিং লড়াই চালিয়ে মিঠাই-এর পয়েন্ট ১১.০। গত সপ্তাহে যেটি ছিল ১১.২। স্টার জলসার আরও একটি ধারাবাহিক রয়েছে ভালো জায়গায়। ‘খুকুমনি হোম ডেলিভারি’ রয়েছে ৯.০ পয়েন্টে। অর্থাৎ রেটিং দ্বিতীয় স্থানে রয়েছে ‘খুকুমনি হোম ডেলিভারি’। দর্শকের কাছে পছন্দের তালিকায় রয়েছে শাপলা চিংড়ি। তৃতীয় স্থানে রয়েছে একাধিক ধারাবাহিক। স্টার জলসার দুই ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে। রোহিত সেন অন্তর্ধান পর্বের জন্য ‘শ্রীময়ী’ ধারাবাহিক ও নতুন তারকা খচিত ধারাবাহিক ‘গাঁটছড়া’ শুরুতেই ভালো ব্যাটিং করেছে। তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে জি বাংলা এক ধারবাহিক ‘উমা’। নীল ভট্টাচার্য অভিনীত এই ধারাবাহিকের বিশেষ পর্ব চলেছে সপ্তাহ ভর। তিন ধারাবাহিক রয়েছে ৮.৯ রেটিং পয়েন্টে।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘অপরাজিত অপু’। বিডিও হিসেবে অপুর আত্মপ্রকাশ ঘটেছে, তাই গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও রেটিং বেড়েছে অপুর। একই জায়গায় রয়েছে দেবশ্রী অভিনীত ধারাবাহিক ‘সর্বজয়া’। দুই ধারাবাহিক রয়েছে ৮.৫ পয়েন্টে। পঞ্চম স্থানে রয়েছে শন বন্দ্যোপাধ্যায় অভিনীত ধারাবাহিক ‘মন ফাগুন’। দীর্ঘদিন বাদেই স্টার জলসার এই ধারাবাহিক উঠেছে রেটিং পয়েন্ট।

নন ফিকশন শো হিসেবে ঘুরে দাঁড়িয়েছে ‘দাদাগিরি আনলিমিটেড’। রেটিং পয়েন্ট পেয়েছে ৭.১। যদিও উল্লেখযোগ্য ভাবে সমস্ত ধারাবাহিক ও নন ফিকশন শোয়ের রেটিং কমে গিয়েছে। কারণ, এখন চলছে ছুটির সপ্তাহ। বড়দিন ও বর্ষবরণের জেরে অনেকেই বেড়াতে গিয়েছেন ও ঘুরে বেড়াচ্ছেন।

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর