‘জুম করে মহিলাদের গোপণাঙ্গের ছবি তোলে ওঁরা’, পাপারিৎজিদের তুলোধনা মোনার

মোনা দাবি করেন, প্রত্যেক অভিনেত্রীকে পাপারাজ্জিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এটা বিরক্তিকর। তারা ছবি তোলার জন্যে মহিলাদের শরীরের অনুপযুক্ত জায়গায়ও ক্যামেরায় ফোকাস করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পাপারিৎজিদের জন্যে রীতিমতো তিতিবিরক্ত তারকা মহল। নাওয়া-খাওয়া ভুলে সেলিব্রিটিদের যেখানেই দেখছে সেখানেই ছুটে যাচ্ছে। তাঁদের সমস্ত আপডেট মূহুর্তেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া। কিন্তু নিজেদের স্বার্থের জন্যে মাঝে মধ্যেই তারকাদের থেকে গালমন্দও শুনতে হয় পাপারাজ্জিদের। কেননা অভিনেতাদের ঠিকঠাক মতো ছবি বা ভিডিও তুললেও অভিনেত্রীদের বেফাঁস ছবি তুলে ফেলেন। যদিও কিছু কিছু অভিনেত্রী এভাবেই পাবলিসিটি স্টান্ট করেন। আবার এমন কোণ থেকে অভিনেত্রীদের ছবি তোলা হয়, যা একেবারেই অপ্রাসঙ্গিক। এবার পাপারাজ্জিদের আচরণ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। আগামিকাল মুক্তি পাবে মোনা সিং, শর্বরী ওয়াঘ এবং অভয় ভার্মার আসন্ন ছবি মুঞ্জা।

যার প্রচারে ত্রয়ী এখন সুপার ব্যস্ত। ছবির প্রচারের মাঝেই পাপারাজ্জিদের ব্যবহার নিয়ে একটি সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন মোনা এবং শর্বরী। মোনা দাবি করেন, প্রত্যেক অভিনেত্রীকে পাপারাজ্জিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এটা বিরক্তিকর। তারা ছবি তোলার জন্যে মহিলাদের শরীরের অনুপযুক্ত জায়গায়ও ক্যামেরায় ফোকাস করেন। যা কিনা খুবই বিরক্তিকর। তারা কি করে মহিলাদের অনুমতি ছাড়াই এমনটা করতে পারে। তাঁরা প্রত্যেক মহিলার সঙ্গেই তা করে।” মোনা সিং, যাকে লাল সিং চাড্ডা -তে দেখা গিয়েছিল। তিনি আরও বলেন, “আপনি কোনও ইভেন্টে যোগদান করুন বা কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না কেন, এই ধরণের ভিডিওগুলিতে আপনি নিজেকে দেখতে থাকেন। আমি মনে করি প্রত্যেক নারী অভিনেতাদেরই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ তারা যা করে তা সত্যিই ভালো নয়।”

একই অনুভূতির প্রতিধ্বনি করে, অভিনেত্রী শর্বরী ওয়াঘ বলেন যে, “এটি একটি স্পর্শকাতর বিষয়। আমি মনে করি মোনা [সিং] এই বিষয়ে একেবারেই সঠিক এবং তারা (পাপারাজ্জি) সত্যিই কিছুই করে না…এটি একটি স্পর্শকাতর বিষয় এবং এটি সম্পর্কে খুব বেশি কথা বলা উচিত নয়। তিনি (মোনা সিং) যা বলেছেন তা একেবারে নিখুঁত।” এদিকে আজ অভিনেত্রী নেহা শর্মার সঙ্গেও ঠিক একই বিষয়ে পাপারাজ্জিদের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধেছিল। নেহা শর্মার অনুপযুক্ত কোণ থেকে তার ছবি ক্লিক করার জন্য পাপারাজ্জিকে নিন্দা করেছেন তিনি। অভিনেত্রী এই বিষয়ে বলেছেন, “এমন কিছু দিন আছে যখন আপনি দেখতে চান না। প্রাসঙ্গিক থাকার জন্য এইগুলি আপনাকে করতে হবে। দিখনা জরুরি হ্যায় আজকে সময় পে (আজকের সময়ে দেখা জরুরি)। একজন মহিলা হিসাবে, আপনি যেভাবে চান সেভাবে পোশাক পরার স্বাধীনতাও হারান। যখন আপনি জনসাধারণের চোখে থাকেন, তখন আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কখনও কখনও জিনিসগুলি লাইনের বাইরে চলে যায়।”

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন আমন সেহরাওয়াত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক