বক্সঅফিসে ফ্লপ তকমা পেল পরিণীতি অভিনীত কোড নাম তিরঙ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বক্সঅফিসে ফ্লপ করল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনীত ছবি কোড নাম তিরঙ্গা (Code name tiranga)। রিভু দাশগুপ্ত পরিচালিত ছবিটি প্রথম দিনে মাত্র ১৫ লক্ষ টাকা আয় করেছে। অন্যদিকে কোড নাম তিরঙ্গার সঙ্গেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত মেডিকেল ড্রামা ডাক্তারজী। এই ছবিটি বক্সঅফিসে প্রথম দিন প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করে। গত ১৪ অক্টোবর কোড নাম তিরঙ্গা ছবিটির নেতিবাচক পর্যালোচনা হয় যা ছবিটির উপর প্রভাব ফেলেছে বলে মনে করছেন নির্মাতারা। বক্স অফিস রিপোর্ট বলছে ছবিটি ৫ম দিন সবচেয়ে খারাপ ব্যাবসা করেছে। টিকিটের দাম ১০০ টাকা কম থাকা সত্ত্বেও ছবিটি দর্শকদের কাছে টানতে পারেনি।

কোড নাম: তিরঙ্গা মুলত অ্যাকশন থ্রিলার ছবি। সিনেমাটি পরিচালনা করেছেন  রিভু দাশগুপ্ত। ছবির স্ক্রিপ্টও তারই লেখা। টি-সিরিজ, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম হ্যাঙ্গার এই তিনটি প্রযোজনা সংস্থা যৌথভাবে এই ছবির প্রযোজনা করেছে। কোড নাম তিরঙ্গা ছবিটিতে পরিণীতি দুর্গা নামে একটি গোপন RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। এটি রিভু দাশগুপ্তের সঙ্গে পরিনীতি দ্বিতীয় ছবি। কোড নাম তিরাঙ্গা ছবিটিতে পরিনীতি ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা হার্ডি সান্ধু, শরদ কেলকার, রাজিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য এবং শিশির শর্মার মত অভিনেতা। ছবিটি বেশির ভাগ অংশের শুটিং হয়েছে তুরস্কে। ছবিটি এরপর  ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

প্রসঙ্গত ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন পরিণীতি। পরবর্তীকালে তিনি শুদ্ধ দেশী রোমান্স, হাসি তো ফাসি, দাওয়াত এ ইশক, মেরি পেয়ারি বিন্দু প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নেন অভিনেত্রী।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের