‘মুম্বই ড্রাগ কুইন’ শশিকলার জীবনী এবার পর্দায়, গল্প বাঁধছেন সঞ্জয় গুপ্তা

যখন আমরা বেবি পাটাঙ্কর বা তাঁর পরিবারের কাছ থেকে নোট নিই, তখন তাঁদের কাছে এটি দৃষ্টিকটু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল বলিউড চলচ্চিত্রের কন্টেন্ট নিয়ে নানারকম গবেষণা চলছে প্রতিনিয়ত। যার মধ্যে উঠে আসছে নানা ধরনের ভিন্ন মাফিক গল্প। তবে আজকাল মানুষ কাল্পনিক কাহিনী থেকে বেশি বাস্তব অবলম্বনে নির্মিত ছবি দেখতে পছন্দ করছে। বহু বছর থেকেই বাস্তব ঘটনা নিয়ে কাজ করছে বলিউড। যার মধ্যে অন্যতম দেশের প্রভাবশালী এবং প্রতিভাবান একাধিক মানুষের জীবন নিয়ে তৈরি হয়েছে একাধিক বায়োপিক।

কিছুদিন আগেই রিলিজ করেছে, মুম্বইয়ের দাপুটে পতিতা পল্লীর রানী গাঙ্গুবাঈ-এর জীবনীচিত্র। যেখানে গাঙ্গুবাঈ এর চরিত্রে অভিনয় করছিলেন আলিয়া ভাট। এদিকে বছর কয়েক আগেই কুখ্যাত ডন দাউদের বোন লেডি ডন হাসিনা পারকারের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল হাসিনা পারকার। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। এই সব সিনেমাই বক্সঅফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। এছাড়া চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে, মিড-ডে রিপোর্ট অনুযায়ী খবরে উঠে এসেছিল যে এবার, স্বনামধন্য বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তা মুম্বইয়ের ড্রাগ কুইন, শশিকলা ওরফে বেবি পতঙ্করের গল্প বানাতে চলেছেন বায়োপিক।

জানা গিয়েছে, এই ছবির স্ক্রিপ্ট লেখার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর সঞ্জয় গুপ্তা বেবি পতঙ্করের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট আয়াজ খানকে পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছেন। নির্মাতার কথায়, “যখন আমরা বেবি পতঙ্কর বা তাঁর পরিবারের কাছ থেকে নোট নিই, তখন তাঁদের কাছে এটি দৃষ্টিকটু হয়েছিল। তাই যখন আমরা পুলিশ এবং সেই সময়ের মাদকদ্রব্য ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি, তখন আমরা আইনজীবী আয়াজকে দেখতে পাই, যিনি আমাদের এই প্রজেক্টের কাজে যথেষ্ট সাহায্য করেছেন।’ বেবি পাটাঙ্কর ছিলেন 80-এর দশকের মাঝামাঝি সময়ে একজন দুধ বিক্রেতা এবং গৃহ-সহায়ক হিসাবে কাজ করতেন তিনি। তবে তিনি মাদক ব্যবসায় নেমেছিলেন, তখন তাঁর হাত ধরে 90-এর দশকের শেষের দিকে ভারতের মাদক সাম্রাজ্য ধীরে ধীরে উন্নীত হতে শুরু করে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের