রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

কিংবদন্তি রাজেশ খান্নার মৃত্যুর দু'বছর পর ৯০ কোটিতে বিক্রি হয়ে যায় সুপারস্টারের মুম্বইয়ের বিখ্যাত সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’। বাংলোটি ২০১৪ সালে বিক্রি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি রাজেশ খান্নার মৃত্যুর দু’বছর পর ৯০ কোটিতে বিক্রি হয়ে যায় সুপারস্টারের মুম্বইয়ের বিখ্যাত সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’। বাংলোটি ২০১৪ সালে বিক্রি করা হয়। পরে সেটি ভেঙে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়। এই বাংলোর মধ্যে কিংবদন্তির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, শুধু তাই নয়, প্রবীণ অভিনেত্রী মুমতাজেরও ওই বাড়িতে অনেক স্মৃতি ছিল। তাই বাড়িটি যখন বিক্রি হয়েছিল, তখন অভিনেত্রী খুবই আঘাত পেয়েছিলেন। হিন্দি সিনেমার টপ জুটি ছিল রাজেশ-মুমতাজের জুটি। তাঁরা একসঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, এবং তা হিটও হয়েছে। স্বর্ণালী বলিউডের সবথেকে সফল জুটি ছিলেন তাঁরা। তাই রাজেশ খান্নার বাংলো বিক্রির খবরটি আজও তাঁকে আঘাত দেয়।

সম্প্রতি ভিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকারে মুমতাজ বাড়িটির প্রসঙ্গে বলেছেন যে, রাজেশ খান্নার সাধের বাংলো ‘আশীর্বাদ’ আমার হৃদয়ের খুব কাছে ছিল। আজও যখনই সেই ভবনটির দিকে তাকাই, তখনই বলি, এটা আমার নায়কের বাড়ি ছিল। তাই ওই বাড়ি ভেঙে বিল্ডিংটা দেখে আমি মর্মাহত হই। মিনা কুমারির কাছ থেকে কেনা আমার বাড়িও একই এলাকায় এবং রাজেশ খান্নার বাংলোর খুব কাছে ছিল। আমি প্রায়ই সেখানে যেতেন। রাজেশ খান্না এবং তাঁর তৎকালীন সঙ্গী অঞ্জু মহেন্দ্র আমাকে ভালোবাসত। যখন অঞ্জু ওদের সঙ্গে থাকত, রাজেশ খান্না আমাকে ডেকে বসাত। ময়ূরের সঙ্গে আমার বাগদান হওয়ার পরেও আমি ওকে সঙ্গে নিয়ে রাজেশের বাড়ি গিয়েছি। কাকা আর অঞ্জু আমাদের খুব যত্ন নিতেন, আমাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করত। চলচ্চিত্র জগতের মানুষেরা খুব উদার।’

মুমতাজ আরও বলেন, ‘আমি শুনেছিলাম রাজেশ খান্নার মৃত্যুর পর এটিকে জাদু ঘরে পরিণত করা হবে। কিন্তু তার মৃত্যুর পর এটি বিক্রি করে দেওয়া হয়। আমি জানি না কেন? কিছু অভ্যন্তরীণ কারণের কথা শুনেছিলাম, কিন্তু সম্পূর্ণ বিবরণ ছাড়া কোনও মন্তব্য করতে চাই না।’ এরপর রাজেশ খান্নার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মুমতাজ বলেন, শুটে সবসময় দেরিতে আসার অভ্যাস থাকা সত্ত্বেও আমার কোনও সমস্যা হয়নি। আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। আমি জানতাম ও দেরিতে আসবে, কিন্তু নিজের কাজ শেষ করে আসত। মাঝে মাঝে আমাদের মধ্যে তর্ক হত, কিন্তু ও সেই অনুযায়ী নিজের কাজ গুছিয়ে নিত। প্রথমে আমার একক শটগুলি নেওয়া হত এবং তারপর রাজেশ খান্না আসার পর একসঙ্গে দৃশ্যগুলি শুরু হতো। এরপর তাঁর কাজ শেষ হয়ে যেত। এরপর আমরা একসঙ্গে ক্লোজাপ শুট করতাম।’

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের